Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানই প্রধান আলোচ্য

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২২:৫০
ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানই প্রধান আলোচ্য

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে ইরান ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত শুরুর পর দুই নেতার এটিই প্রথম মুখোমুখি বৈঠক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যাত্রার আগে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, বৈঠকের আলোচ্যসূচিতে ইরানই থাকবে প্রধান এজেন্ডা।

নেতানিয়াহু বলেছেন, বর্তমান জটিল পরিস্থিতিতে দৃঢ়তা ও প্রজ্ঞা দুটিই প্রয়োজন। আলোচ্যসূচির সব বিষয় নিয়ে কথা হবে, বিশেষত ইরানের বিষয়টি প্রাধান্য পাবে। একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তির পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি দুই নেতার অষ্টম বৈঠক। ফেব্রুয়ারির পর এটিই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ওই বৈঠকের কিছুদিন পরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যৌথ বিমান অভিযান শুরু করে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহব্যাপী বোমা হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়। এতে অশান্ত হয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য। তবে সপ্তাহান্তে ট্রাম্প ইরানে অভিযান স্থগিত করেন। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও নিজেদের হামলা স্থগিত রাখবে বলে জানিয়েছে। যদিও তেহরানের যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইসরায়েল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেতানিয়াহু স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে তার সঙ্গে ট্রাম্পের কিছু মতপার্থক্য রয়েছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের মধ্যে কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা দিয়েছে।

জুনে দুই নেতার এক টেলিফোন আলাপও আলোচনায় আসে। সেই আলাপে ট্রাম্প নেতানিয়াহুকে কড়া ভাষায় সমালোচনা করেন। বিষয়টি প্রথমে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরে ট্রাম্প নিজেও তা নিশ্চিত করেন। এতে দুই নেতার সম্পর্কের টানাপড়েন প্রকাশ্যে আসে।

তবে রবিবার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে বহুজাতিক নিরাপত্তা বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। কয়েক দিন আগে, ২১ জুলাই যুক্তরাষ্ট্রের সমর্থনে লেবাননের কর্তৃপক্ষের সঙ্গে হওয়া সমঝোতার অংশ হিসেবে দক্ষিণ লেবানন থেকেও কিছু সেনা ফের মোতায়েনের ঘোষণা দেয় দেশটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রদর্শন নেতানিয়াহুর জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে সহায়ক হতে পারে। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জনমত জরিপে তিনি বর্তমানে চাপে রয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের প্রতি জনসমর্থন কমছে।

মধ্যপ্রাচ্যইরাননেতানিয়াহুট্রাম্পইসরায়েল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    ২৮ জুলাই ২০২৬, ০০:০৫

    advertiseadvertise