Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এক রাতেই ৮০০ ড্রোন হামলা রাশিয়ায়

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৮
এক রাতেই ৮০০ ড্রোন হামলা রাশিয়ায়

গ্রাফিকস: আগামীর সময়

রাশিয়ার একাধিক অঞ্চলকে লক্ষ্য করে গত শনিবার রাতে শত শত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সবমিলে এক রাতেই ৮০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি রাশিয়ার। পরাশক্তিশালী দেশটির ওপর গত চার বছরে এটিই সবচেয়ে বড় হামলা। মূলত রাশিয়ার সীমান্তবর্তী বিভিন্ন গুদাম, শিল্পকারখানা ও তেল শোধনাগারগুলোই ছিল এই হামলার মূল টার্গেট। ভয়াবহ এ আক্রমণে নিহত হয়েছেন অন্তত ছয় রুশ নাগরিক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদাম। ১০টি বড় লজিস্টিক সেন্টারের মধ্যে সাতটিই ধ্বংস হয়ে গেছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় গোটা অঞ্চল। সিএনএন, রয়টার্স।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়েভের জানিয়েছেন, সেখানকার আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটগুলো ১৮৭টি ড্রোন ভূপাতিত ও অকার্যকর করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের তথ্য অনুযায়ী, এটি ছিল ইউক্রেনের চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা।

রাশিয়ার ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদামে হামলা: গত কয়েক মাসে ইউক্রেনের হামলার সবচেয়ে বেশি শিকার হয়েছে রাশিয়ার বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদাম। এটি ‘রুশ আমাজন’ নামে পরিচিত। গভীর রােতর ওই হামলায় মস্কোর প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত দোমোদেদোভো শহরের অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ধারণ করা ভিডিওতে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইউক্রেনের দাবি, তারা ওয়াইল্ডবেরিজের বৃহত্তম ১০টি লজিস্টিক সেন্টারের মধ্যে সাতটিতে আঘাত হেনেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার যে গুদামটিতে আঘাত করা হয়েছে, সেটির আয়তন ছিল ২ লাখ ৫০ হাজার বর্গমিটার। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার পাল্টা হামলা: ইউক্রেনের হামলার জবাবে রাজধানী কিয়েভে এদিনই পাল্টা হামলা চালায় রাশিয়া। ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার ভোরের দিকে চালানো হামলায় ছয়জন আহত হয়েছেন। হামলার শিকার স্থানগুলোর মধ্যে কিয়েভের একটি বইয়ের বাজারও রয়েছে। মধ্য ইউক্রেনের ক্রেমেনচুক ও ক্রিভি রিহ শহরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

রাশিয়াওয়াইল্ডবেরিজহামলাইউক্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!