রাশিয়ার একাধিক অঞ্চলকে লক্ষ্য করে গত শনিবার রাতে শত শত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সবমিলে এক রাতেই ৮০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি রাশিয়ার। পরাশক্তিশালী দেশটির ওপর গত চার বছরে এটিই সবচেয়ে বড় হামলা। মূলত রাশিয়ার সীমান্তবর্তী বিভিন্ন গুদাম, শিল্পকারখানা ও তেল শোধনাগারগুলোই ছিল এই হামলার মূল টার্গেট। ভয়াবহ এ আক্রমণে নিহত হয়েছেন অন্তত ছয় রুশ নাগরিক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদাম। ১০টি বড় লজিস্টিক সেন্টারের...