বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে বেলুচিস্তানে অভিযান সমাপ্তি ঘোষণা

এএফপিপ্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩
‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে বেলুচিস্তানে অভিযান সমাপ্তি ঘোষণা

সংগৃহীত ছবি

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বেলুচিস্তানে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে এক সপ্তাহব্যাপী অভিযান শেষ করেছে তারা। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অভিযানের সময় বিদ্রোহীরা এক ডজনেরও বেশি স্থানে হামলা, জিম্মি করা, বিস্ফোরণ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে।


পাকিস্তানের সবচেয়ে বড় ও দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানে গত শনিবার ভোরে সমন্বিত হামলা চালিয়ে পরিস্থিতি কার্যত অচল করে দেয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের অন্যতম বৃহৎ এই অভিযানে স্কুল, ব্যাংক, বাজার ও নিরাপত্তা স্থাপনায় একযোগে হামলা চালানো হয়।

প্রাদেশিক রাজধানী কুয়েটার বাসিন্দা ৫১ বছর বয়সী নাসরুল্লাহ খান বলেন, ‘শহরে এখন আর সংঘর্ষ নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে মানুষ আতঙ্কিত এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’


সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘রাদ্দ আল–ফিতনা ১’ (বিশৃঙ্খলা দমন) নামের অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে বিচ্ছিন্নতাবাদীদের হামলা প্রতিহত করা হয়েছে, স্লিপার সেল ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।


অন্যদিকে, শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বিএলএ জানায়, তাদের ‘হেরোফ টু’ বা ‘ব্ল্যাক স্টর্ম’ নামের অভিযানও শেষ হয়েছে এবং এর সব কৌশলগত ও কার্যগত লক্ষ্য পূর্ণাঙ্গভাবে অর্জিত হয়েছে।

সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ২৯ জানুয়ারি শুরু হওয়া অভিযানে—যা বিচ্ছিন্নতাবাদী হামলার দুই দিন আগে শুরু হয়েছিল—প্রদেশজুড়ে লক্ষ্যভিত্তিক অভিযানে ২১৬ জন জঙ্গি নিহত হয়েছে। একই সঙ্গে বিএলএর সঙ্গে সংঘর্ষে ২২ জন নিরাপত্তা সদস্য ও ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানানো হয়।


তবে প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভিন্ন তথ্য দিয়ে বলেন, সংঘর্ষে ৪৫ জন নিরাপত্তা সদস্য এবং ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিএলএ তাদের বিবৃতিতে দাবি করেছে, অভিযানে তারা ৩৬২ জন সেনাকে হত্যা করেছে। তবে এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি।


নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্রোহীরা বিভিন্ন এলাকায় সরকারি ভবন ও পুলিশ স্টেশন দখল করে নেয় এবং মরুভূমির শহর নুশকি টানা তিন দিন নিয়ন্ত্রণে রাখে। পরে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে সেখান থেকে বিচ্ছিন্নতাবাদীদের হটানো হয়।


প্রাদেশিক মুখ্যমন্ত্রীর সহকারী শাহিদ রিন্দ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কুয়েটার কিছু অংশসহ কয়েকটি এলাকায় এখনো চিরুনি অভিযান চলছে।’ তিনি জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুয়েটা থেকে প্রদেশের বৃহত্তম তামার খনিগুলোর সঙ্গে সংযোগকারী একটি প্রধান মহাসড়ক মেরামতের কাজ চলমান রয়েছে।

    শেয়ার করুন:
    Advertisement
    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৯

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১১

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২

    advertiseadvertise