Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

প্রেমিকাদের আইফোন দিতে সাড়ে ৬ লাখ টাকার পাইপ চুরি দুই যুবকের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৫১
প্রেমিকাদের আইফোন দিতে সাড়ে ৬ লাখ টাকার পাইপ চুরি দুই যুবকের

তদন্তকারীদের হাতে ধরা প্রধান অভিযুক্ত ও চুরি যাওয়া বিলাসবহুল ডিজাইনার ট্যাপগুলো। ছবি : সংগৃহীত

‘প্রেম ও যুদ্ধে সবকিছুই বৈধ’— জনপ্রিয় এই প্রবাদটিই যেন সত্যি প্রমাণ করলেন ভারতের নাগপুরের দুই যুবক। প্রেমিকাদের আইফোন উপহার দেওয়ার তীব্র ইচ্ছায় তারা একটি গুদাম থেকে সাড়ে ৬ লাখ টাকার বিলাসবহুল ডিজাইনার কল ও স্যানিটারি সামগ্রী চুরি করেছেন।

তবে মজার ব্যাপার হলো, লাখ লাখ টাকার এই মালপত্র তারা স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।

স্যানিটারি সামগ্রী ও ফিটিংসের ব্যবসাপ্রতিষ্ঠান রাহুল সিরামিকস প্রাইভেট লিমিটেডের মালিক রাহুল জয়চাঁদ বাত্রা থানায় একটি চুরির অভিযোগ করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

রাহুল বাত্রার অভিযোগ অনুযায়ী, গত ২৭ মে ও ২৮ মের মধ্যবর্তী রাতে অজ্ঞাতপরিচয় চোরেরা তার গুদামের ছাদের টিন সরিয়ে ভেতরে ঢোকেন এবং সাড়ে ৬ লাখ টাকার বিলাসবহুল স্যানিটারি পণ্য চুরি করে নিয়ে যান।

চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল গোল্ড-টোন ডিজাইনের পাঁচটি কল (৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা), তিনটি স্ট্যান্ডার্ড গোল্ড কালারের কল (৬৭ হাজার টাকা), ৯টি রোজ গোল্ড কালারের কল (১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা) ও চারটি সিলভার কালারের কল (৫৮ হাজার টাকা)।

সাড়ে ৬ লাখ টাকা মূল্যের বিলাসবহুল ডিজাইনের ট্যাপগুলো। ছবি : সংগৃহীতঅভিযোগ পেয়ে পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থল এবং এর চারপাশের ২০ থেকে ৩৫টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। একই সঙ্গে স্থানীয় তথ্যদাতাদেরও সহায়তা নেওয়া হয়। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজনদের হেফাজতে নেয়।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তের পাশাপাশি দুই যুবককে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করেন, প্রেমিকাদের আইফোন কিনে দেওয়ার জন্যই তারা এই চুরি করেছেন।

অভিযুক্তদের দাবি, তাদের টাকার খুব জরুরি প্রয়োজন ছিল। সে কারণেই তারা এই চুরির পথ বেছে নেন।

তারা পুলিশকে জানায়, চুরি করা বিলাসবহুল কলগুলো তারা মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন। পুলিশ এই চোরাই মাল কেনার অপরাধে ৩৮ বছর বয়সী ইরফান আলী ওরফে ইম্মু রমজান আলীকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছে।

কালামনা থানার সাব-ইন্সপেক্টর সন্তোষ কুমার রামলোদ বলেছেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমাদের টিম মাত্র ১২ ঘণ্টার মধ্যে এই চুরির রহস্য উদঘাটন করে। অভিযুক্তদের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকার বিলাসবহুল স্যানিটারি সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সূত্র : এনডিটিভি

প্রেমচুরিঅপরাধভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!