পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে।
আজ বুধবার ভারতীয় সময় সকাল ৭টা থেকে বুথে বুথে শুরু হয় ভোট কার্যক্রম। তার আগে ভোর ৫টা থেকে শুরু হয় ‘মক পোলিং’। দ্বিতীয় ও শেষ দফায় ভোট হচ্ছে রাজ্যের ১৪২টি আসনে।
কলকাতার ভবানীপুর আসন থেকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এর আগে ২৩ এপ্রিল ১৫২ আসনে নেওয়া হয়েছিল ভোট। প্রথম দফায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণই ছিল নির্বাচন। প্রথম দফায় ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে, যা নজিরবিহীন বলেই জানিয়েছিল নির্বাচন কমিশন।
রাজ্যের মোট ২৯৪টি আসনে নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে।



