Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আইনি মেনেই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে ভারত, দাবি জয়সওয়ালের

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:২২
আইনি মেনেই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে ভারত, দাবি জয়সওয়ালের

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

ভারতে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রেও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এসব জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারী ও পুশব্যাক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থান স্পষ্ট করেছেন।

জয়সওয়াল জানিয়েছেন, ভারতে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিসহ যে কোনও বিদেশি নাগরিকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। কাউকে ফেরত পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব যাচাই করা হয়। সেই কারণে তথ্য ও নথি বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় এবং যাচাই সম্পূর্ণ হওয়ার পরই প্রত্যাবাসনের প্রক্রিয়া এগোয়।

তার দাবি, এ ধরনের বহু আবেদন এখনও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবেচনাধীন। সেগুলোর দ্রুত নিষ্পত্তি হলে অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের ফেরত পাঠানোর কাজ আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

অন্যদিকে সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন অংশে প্রত্যাবাসন সংক্রান্ত জটিলতার কারণে বহু মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিশেষ করে সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

মানবাধিকার কর্মী অরবিন্দ ভট্টাচার্য বলেছেন, সীমান্তে আটকে পড়া মানুষের মানবিক সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় অবস্থান করতে বাধ্য হওয়া ব্যক্তিদের জন্য দ্রুত সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছে। ঢাকা বারবার বলছে, প্রত্যাবাসনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া কঠোরভাবে মেনে চলা উচিত। সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিভিন্ন স্তরে যোগাযোগ অব্যাহত রয়েছে।

অবৈধ অনুপ্রবেশকারীপুশ-ইনভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররণধীর জয়সওয়াল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আরব আমিরাতের সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

    আরব আমিরাতের সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া