Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নাবিকদের মৃত্যুর ঘটনায় আবারও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে তলব ভারতের

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৩:১৫
নাবিকদের মৃত্যুর ঘটনায় আবারও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে তলব ভারতের

যুক্তরাষ্ট্রের হামলায় নিহত এক নাবিক (বামে) এবং একটি ভারতীয় জাহাজ (ডানে)। ছবি : সংগৃহীত

ওমান উপসাগরে হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও জোরালো হচ্ছে। ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টানা দ্বিতীয়বারের মতো মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত প্রতিনিধি জেসন মিকসকে তলব করেছে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়।

ঘটনার সূত্রপাত হয়, কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলাকে ঘিরে। আক্রান্ত জাহাজগুলির মধ্যে ছিল ‘মাউন্ট সেত্তেবেলো’ ও ‘এমটি জলবীর’। জানা গিয়েছে, ওই জাহাজগুলিতে কর্মরত নাবিকদের বড় অংশই ভারতীয় ছিলেন। হামলার পর উদ্ধার অভিযান চালানো হলেও তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার পত্নালা সুরেশ, ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ফিটার শিবানন্দ চৌরাসিয়া।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান-সম্পর্কিত তেল পরিবহণের অভিযোগে একটি জাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ ছিল ওই জাহাজের বিরুদ্ধে। তবে ভারত স্পষ্ট জানিয়েছে যে, আন্তর্জাতিক জলপথে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা কোনও অবস্থাতেই বিঘ্নিত হওয়া উচিত নয়।

এই ঘটনার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, বিদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় কেন্দ্রের প্রতিক্রিয়া যথেষ্ট দৃঢ় নয় বলেও তিনি দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও সমালোচনা করেন তিনি।

অন্যদিকে, সরকারের তরফে জানানো হয়েছে যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। বিদেশ মন্ত্রক আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছে এবং দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি ভারত-আমেরিকা সম্পর্কের উপর নতুন চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে ওই অঞ্চলে কর্মরত হাজার হাজার ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিরোধীরা ঘটনাটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে তুলে ধরলেও শাসকপক্ষের দাবি, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগে রাজনৈতিক তরজা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ওমান উপসাগরহরমুজ প্রণালিযুক্তরাষ্ট্রভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি