পশ্চিমবঙ্গে প্রথম ৫ ঘণ্টায় কত ভোট পড়ল?
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার দ্বিতীয় দফার ভোট। আজ সকাল ৭টায় শুরু হওয়া এ ভোটে বেলা ১১টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, এর আগে সকাল ৯টা পর্যন্ত এ হার ছিল ১৮ দশমিক ৩৯ শতাংশ। এ দফায় ভোট হচ্ছে ১৪২টি আসনে।
এর আগে ১৫২টি কেন্দ্রে প্রথম দফায় মোট ভোটদাতার সংখ্যা ছিল ৩ কোটি ৩৬ লাখ। ওই দফায় ভোটের হার ছিল ৯৩ দশমিক ১৯ শতাংশ। ওই হার কার্যত নজিরবিহীন ছিল বলেই জানিয়েছিল কমিশন।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়াসহ বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্তভাবে এসেছে বিশৃঙ্খলার অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো।
প্রথম দফায় ভোট গ্রহণে দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ ছিল।



