Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জন্তর মন্তরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

  • এসিপিসহ ছয়জন পুলিশকর্মী আহত
  • মুম্বাইয়ে সিজেপির ২০০-এর বেশি কর্মী আটক
  • সংলাপ ও জবাবদিহির আহ্বান আন্না হাজারের
  • শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পোস্ট করেন সালমান খান
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২৩:৩৯
জন্তর মন্তরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে আটয় ফের উত্তেজনা ছড়াল। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সহ ছয় পুলিশকর্মী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বিক্ষোভস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের অভিযোগ, আন্দোলনকারীদের একাংশ তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপরই ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার এবং লাঠিচার্জ করে।

এর কয়েক ঘণ্টা আগে টলস্টয় মার্গ এলাকায় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের একজন সহকারী পুলিশ কমিশনার (এএসিপি) পদমর্যাদার কর্মকর্তা আহত হন। এরপর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে সংঘর্ষের ঘটনায় হতাহত বা আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন কিছু আন্দোলনকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাথর নিক্ষেপের ঘটনায় এসিপিসহ ছয়জন পুলিশকর্মী আহত হন। অন্যদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, বিশেষ করে পরীক্ষা সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে ছাত্রদের এই আন্দোলন কয়েকদিন ধরেই চলছে। সংঘর্ষের পর জন্তর মন্তর এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশকে হাইকোর্টের নোটিশ

‘সংসদ চলো’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে করা জনস্বার্থ মামলায় কেন্দ্র সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। বুধবার আদালত ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি ও অন্যান্য ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেন। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণে বলেন, অভিযোগগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাই ব্যক্তিগতভাবে থানায় অভিযোগ করার পরামর্শ যথেষ্ট নয়; এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাব প্রয়োজন। আদালত চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দাখিলের নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির দিন ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ‘সংসদ চলো’ কর্মসূচির সময় শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও অন্যান্য উপায়ে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

সংলাপ ও জবাবদিহির আহ্বান আন্না হাজারের

সমাজকর্মী আন্না হাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে দিল্লিতে চলমান আন্দোলন ঘিরে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সরকারকে সংলাপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে হাজারে বলেন, আন্দোলন ঘিরে সহিংসতা ও পুলিশের বলপ্রয়োগের খবর তাকে ব্যথিত করেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় সহিংসতা, সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি এবং অপ্রয়োজনীয় বলপ্রয়োগ এড়িয়ে চলা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

হাজারে বলেছেন তরুণদের ক্ষোভকে শুধু আইন-শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে হবে না; এটি বৃহত্তর সামাজিক সংকটের প্রতিফলন।

এ ছাড়া অনশনস্থল থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুককে সরিয়ে দেওয়ার সমালোচনা করে হাজারে বলেছেন এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে সরকারের সংলাপ শুরু করা উচিত ছিল। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের উদ্বেগের সমাধান করারও আহ্বান জানিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পোস্ট করেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।

এক পোস্টে তিনি বলেন, বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ। এটি রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। এই আন্দোলনের কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য।

তিনি আরও বলেছেন সরকার শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি বিশ্বাস করেন। ইতিবাচক সিদ্ধান্তের আশার কথাও উল্লেখ করেন সালমান। পোস্টের সঙ্গে তিনি নিজের স্কুলজীবনের একটি ছবিও প্রকাশ করেন।

টলস্টয় মার্গের সহিংসতা নিয়ে দিল্লি পুলিশের বিবৃতি

দিল্লির টলস্টয় মার্গ এলাকায় সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দিল্লি পুলিশ।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কনট প্লেসের টলস্টয় মার্গ এলাকায় একদল দুষ্কৃতকারী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল ছোড়ে। এতে কনট প্লেস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) বিবেক ভগত আহত হন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আরএমএল হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, কয়েক মিনিট পরিস্থিতি উত্তপ্ত থাকলেও পরে তা নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।

মুম্বাইয়ে সিজেপির ২০০-এর বেশি কর্মী আটক

নিট ইস্যুতে অনুমতি ছাড়া বিক্ষোভের অভিযোগে মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ২০০-এর বেশি কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে সিজেপি ও কয়েকটি সংগঠনের ডাকা কর্মসূচিতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ অংশ নেন। পরে পুলিশ শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং ২০০-এর বেশি ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    advertiseadvertise