Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভূমিকম্প নয়, তবু ভারতে দুলছে কুয়োর জল!

  • গুজরাটের গ্রামে রহস্য ঘিরে ভিড়
  • তদন্তে বিশেষজ্ঞরা
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৮
ভূমিকম্প নয়, তবু ভারতে দুলছে কুয়োর জল!

প্রায় ১৮ ফুট গভীর এই কুয়োটি তৈরি হয়েছিল মাত্র তিনমাস আগেই।

ভারতের গুজরাটের মরবি জেলার একটি গ্রামের কুয়োর জল যেন নিজের ছন্দে দুলছে। কখনও একদিক থেকে অন্যদিকে ঢেউয়ের মতো ছুটে যাচ্ছে জল তো কখনও আবার কুয়োর কিনারা ছাপিয়ে বাইরে বেরিয়ে আসছে। গত ২ আগস্ট থেকে এই অস্বাভাবিক বিস্ময়কর ঘটনাটিকে ঘিরে রীতিমতো রহস্য তৈরি হয়েছে বিরপর্দা গ্রামে। এদিকে এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন। রাস্তা দিয়ে যাতায়াত করা অনেকেই থেমে মোবাইলে ভিডিও করছেন।

কুয়োটি বিরপর্দা গ্রামের কৃষক প্রাণজীবন সাদারিয়ার জমিতে রয়েছে । প্রায় ১৮ ফুট গভীর এই কুয়োটি তৈরি হয়েছিল মাত্র তিনমাস আগেই। কুয়োর মালিকের দাবি, ২ আগস্ট রবিবার তিনি জমিতে গিয়ে প্রথম এই অস্বাভাবিক বিষয়টি লক্ষ্য করেন। তার কথায় সেদিন কুয়োর জল কিনারা একেবারে ছাপিয়ে বাইরে বেরিয়ে আসছিল। এরপরও অস্বাভাবিক নড়াচড়া বন্ধ হয়নি। রবিবার ও সোমবার জল এভাবেই দুলতে থাকে। মঙ্গলবার কিছু সময়ের জন্য জলের আন্দোলন থেমে গেলেও বুধবার ও বৃহস্পতিবার আবারও একইভাবে জল দুলতে শুরু করে।

তবে সবচেয়ে অবাক করার বিষয় যে আশপাশে আরও দুই তিনটি কুয়ো রয়েছে। কিন্তু সেগুলির জল সম্পূর্ণ স্থির। ফলে স্থানীয়দের কৌতূহল আরও বেড়েছে। কেউ ঘটনাটিকে ‘অলৌকিক’ বলে মনে করছেন। আবার কেউ এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে বলে মনে করছেন। ভূমিকম্প আসন্ন কি না, তা নিয়েও প্রথম দিকে স্থানীয়দের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।
তবে প্রশাসনের প্রাথমিক পর্যবেক্ষণে ভূমিকম্পের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র পাওয়া যায়নি

মরবির জেলা ভূতত্ত্ববিদ জে এস ভাধের জানিয়েছেন, সাম্প্রতিক ভারী বৃষ্টির জেরে ভূগর্ভস্থ জলস্তর দ্রুত পুনর্ভরাট হয়ে থাকতে পারে। সেই সময় ভূগর্ভস্থ শিলার ক্ষুদ্র ছিদ্র ও ফাঁকে আটকে থাকা বাতাস বেরিয়ে এসে কুয়োর জলে চাপ ও অস্বাভাবিক আন্দোলন তৈরি করতে পারে। অর্থাৎ প্রাথমিকভাবে এটি একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল বলেই মনে করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের সঙ্গেও যোগাযোগ করেছে প্রশাসন। সেখান থেকেও এলাকায় কোনও সক্রিয় ফল্টলাইন বা ভূমিকম্প-সংক্রান্ত অস্বাভাবিকতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। মরবি জেলা কালেক্টর স্বপনিল খারে জানিয়েছেন, গুজরাট সরকারকে বিষয়টি জানানো হয়েছে এবং গান্ধীনগর থেকে একটি বৈজ্ঞানিক দল ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত পরীক্ষা করবে। তবে বিশেষজ্ঞদের এই প্রাথমিক ব্যাখ্যাই যে চূড়ান্ত তা এখনও বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়োর জলের এই অদ্ভুত ‘দোলা’র প্রকৃত কারণ পুরোপুরি নিশ্চিত নয়।

ভারতকুয়োর জলগুজরাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের