Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়: সাউথ ব্লকের মন্তব্য নিয়ে তোলপাড়

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৮:০৩
পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়: সাউথ ব্লকের মন্তব্য নিয়ে তোলপাড়

পাসপোর্ট নাগরিকত্বের জন্য যথেষ্ট প্রমাণ নয় এমন মন্তব্য ঘিরে ভারতে চলছে তুমুল সামালোচনা- প্রতিনিধি

পাসপোর্ট মূলত একটি ভ্রমণ নথি। নাগরিকত্বের প্রমাণ নয়। ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার এমন বক্তব্য ঘিরে দেশটিতে শুরু হয়েছে নানা আলোচনা। গতকাল বুধবার ১৪তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করে ওই কর্মকর্তা। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যম সর্বত্র শুরু হয় বিতর্ক।

মন্ত্রণালয়ের বক্তব্য, পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকদেরই দেওয়া হয়। তার আগে একাধিক স্তরে যাচাই হয়। তবে কোনো ব্যক্তি নাগরিক কিনা, তা নিয়ে আইনি বিতর্ক তৈরি হলে আদালত জন্মসনদ, পারিবারিক নথি বা অন্য প্রমাণপত্রও চাইতে পারে। সেই কারণেই পাসপোর্টকে নাগরিকত্বের একমাত্র ও চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখা হয় না।

কিন্তু নয়াদিল্লির সাউথ ব্লক কর্মকর্তার এই ব্যাখ্যা অনেকের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সমালোচকদের প্রশ্ন, যদি পাসপোর্টও নাগরিকত্বের নির্ভরযোগ্য প্রমাণ না হয়, তাহলে সাধারণ মানুষ কোন নথি দেখিয়ে নিজেদের ভারতীয় নাগরিক বলে প্রমাণ করবেন?

বিশিষ্ট গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার সামাজিক মাধ্যমে লেখেন, সরকার যদি পুরোপুরি নিশ্চিত না হয় যে কোনও ব্যক্তি ভারতীয়, তাহলে তাকে পাসপোর্ট দেওয়া হয় কীভাবে? আবার রাজ্যসভার এমপি ও আইনজীবী কপিল সিব্বলও সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে নাগরিকত্ব নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি হতে পারে।

শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরে প্রশ্ন তোলেন, পাসপোর্ট দেওয়ার আগে পুলিশ কিসের ভিত্তিতে যাচাই করে? অন্যদিকে প্রবীণ সাংবাদিক রাজদীপ সরদেশাই বললেন, ভোটার কার্ড, আধার, প্যান কার্ড এবং পাসপোর্ট- কোনোটিই যদি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ না হয়, তাহলে নাগরিকদের জন্য আলাদা কোনো নাগরিকত্ব সনদের প্রয়োজন রয়েছে কিনা ভেবে দেখা উচিত।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও এই মন্তব্যের সমালোচনা করেছেন। তবে বিতর্ক বাড়তে থাকায় বৃহস্পতিবার কেন্দ্র জানায়, পাসপোর্টকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে না দেখার অবস্থান নতুন নয়। সরকারের দাবি, এই আইনি অবস্থান বহু বছর ধরেই কার্যকর। এ নিয়ে কোনো নতুন সিদ্ধান্ত হয়নি।

ভারতপাসপোর্টপররাষ্ট্র মন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!