Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
কিরণের যৌতুকবিরোধী লড়াই
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিশ্লেষণ

ইরান যুদ্ধের ইতি, হাঁপ ছেড়ে বাঁচল তুরস্ক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৪:০৭
ইরান যুদ্ধের ইতি, হাঁপ ছেড়ে বাঁচল তুরস্ক

প্রতীকী ছবি

ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে হামলার নির্দেশ দিলেন, তখন হঠাতই নিজেদের কোণঠাসা আবিষ্কার করলেন তুরস্কের কর্মকর্তারা।

যুদ্ধ ঠেকাতে তাদের ক্রমাগত চেষ্টার ফল মেলেনি। আঙ্কারার মনোভাব ছিল, তাদের চেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর পরামর্শকেই বেশি পছন্দ করছেন ট্রাম্প।

তিন মাস পর সেই পাকিস্তান ও কাতারের পাশাপাশি তুরস্কের ওপরও নির্ভর করতে হয়েছে ট্রাম্পকে। ইসরায়েলের প্রতি তার কণ্ঠ ক্রমশ হয়েছে কঠোর।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করা ভঙ্গুর সমঝোতা স্মারক শান্তির প্রথম পদক্ষেপ। একদিকে দুই দেশকে বিভিন্ন বিষয়ে আলোচনা করে একমত হতে হবে, অন্যদিকে সংঘর্ষের আরেক পক্ষ ইসরায়েল চাইবে সেটি ভেস্তে দিতে। শান্তির স্থায়িত্ব অনিশ্চিত হলেও একটি বিষয় পরিষ্কার— এই সংঘাত থেকে তুরস্ক অক্ষত অবস্থায় বেরিয়ে এল।

যুদ্ধ শুরুর পর সরকারের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিল তুরস্ক। তবে সেই আশঙ্কা সত্যি হয়নি। প্রথমেই তারা ইরান থেকে সম্ভাব্য শরণার্থী ঢল ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করে।

অন্যদিকে ইসরায়েলিরা পশ্চিম ইরানে সরকারবিরোধী বিদ্রোহের জন্য ইরানি কুর্দিদের ব্যবহার করার পরিকল্পনা করছিল। তবে আঙ্কারার আশঙ্কা ছিল এই পরিকল্পনা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে তুরস্কের শান্তি আলোচনাকে প্রভাবিত করতে পারে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা তীব্র হওয়ার সাথে সাথে নেতানিয়াহুর মন্ত্রীসভার ভেতর থেকেও এই বাগাড়ম্বর জোরালো হচ্ছিল যে, ‘ইরানের পর পরবর্তী লক্ষ্য তুরস্ক’। আঙ্কারার আশঙ্কা ছিল ইরান সরকার পতন হলে তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে।

তবে শেষ পর্যন্ত নিজেদের সীমান্ত নিরাপদ রাখতে ও কুর্দিদের ব্যবহার না করতে ট্রাম্পকে সম্মত করতে সক্ষম হয় তারা।

যুদ্ধের এক পর্যায়ে তুরস্কে চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। সেখানে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা দুটি সামরিক ঘাটিতে হয়েছিল এই হামলা। এ ঘটনায় ক্ষোভ ঝাড়লেও উত্তেজনা বাড়ায়নি তুরস্ক। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে হামলা সীমাবদ্ধ রেখে তুরস্কের সঙ্গে শান্তি বজায় রাখতে সক্ষম হয় ইরান।

নানা কারণে এই সংঘাতে তুরস্কের জড়িয়ে পড়ার যে আশঙ্কা ছিল, শেষ পর্যন্ত তা সত্য হয়নি। বরং এর ফলে ন্যাটোতে নিজেদের অবস্থান শক্ত হয়েছে; অস্ত্র বিক্রি বেড়েছে উপসাগরীয় দেশগুলোতে। বিশেষ করে কাতার, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলোর সাথে শত শত মিলিয়ন ডলার মূল্যের চুক্তি করে নিজেকে একটি নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তুরস্ক।

‘বিনিয়োগের নিরাপদ স্থান’ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন নিজেদের অবস্থান তৈরি করেছিল, সেখানে ভাটা পড়েছে। ফলে বিকল্প হিসেবে নিজেদের সামনে এনেছে আঙ্কারা। আর এই যুদ্ধ জনপ্রিয়তা বাড়িয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের।

সূত্র: মিডল ইস্ট আই। 

তুরস্কযুক্তরাষ্ট্রইসরায়েলযুদ্ধকাতারমধ্যপ্রাচ্য
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ৪
    ক্রোয়েশিয়া
    ২
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ১
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ১
    কলম্বিয়া
    ৩
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    ১৮ জুন ২০২৬, ০১:০৮

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    ১৮ জুন ২০২৬, ০৪:৩৮

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    ১৮ জুন ২০২৬, ০৪:৪০

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    ১৮ জুন ২০২৬, ০১:২৫

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    ১৮ জুন ২০২৬, ০৩:৪১

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ১৮ জুন ২০২৬, ০৫:৪২

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    ১৮ জুন ২০২৬, ০৪:৫৭

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    ১৮ জুন ২০২৬, ০৩:০৭

    শেষের নাটকে ঘানার জয়

    শেষের নাটকে ঘানার জয়

    ১৮ জুন ২০২৬, ০৭:০৭

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    ১৮ জুন ২০২৬, ০২:১০

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ১৮ জুন ২০২৬, ০৪:০০

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    ১৮ জুন ২০২৬, ০৩:৪৮

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ১৮ জুন ২০২৬, ০২:৫৯

    advertiseadvertise