Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বন ছেড়ে খাবার চাইল আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীরা!

মাহতাব শফি, ব্রাজিল থেকে
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২২:১৬
শেয়ার করুন:
বন ছেড়ে খাবার চাইল আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীরা!

‘আওয়া’ আদিবাসীগোষ্ঠী আকস্মিক বন থেকে বেরিয়ে এসে খাবার চায়।

বহু শতাব্দী ধরে আধুনিক সভ্যতার আলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা আমাজন বনাঞ্চলের ‘আওয়া’ আদিবাসীগোষ্ঠীর প্রায় ২০ জন সদস্য প্রথমবারের মতো বন থেকে বেরিয়ে এসে সরকারি দলের মুখোমুখি হয়েছেন। ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মারানহো রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে ঘটা এই ঐতিহাসিক ঘটনায় তারা আশ্রয়ের বা অন্য কিছুর জন্য নয়, বরং সরাসরি খাবার চেয়েছেন। আন্তর্জাতিক আদিবাসী অধিকাররক্ষা সংস্থা ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’-এর প্রকাশ করা ভিডিওর সূত্র ধরে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

খাদ্যের টানে অভূতপূর্ব আত্মপ্রকাশ 

সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বন থেকে আকস্মিকভাবে বেরিয়ে আসা আওয়া সদস্যরা অত্যন্ত শান্ত ভঙ্গিতে সরকারি দলের কাছে খাবার বিশেষ করে কাসাভা বা মিষ্টি আলু চান। বনের খাবার ফুরিয়ে যাওয়ায় বা তীব্র ক্ষুধার তাড়নায় তারা যে বাধ্য হয়ে এই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন, তা স্পষ্ট। প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পাওয়ার পর তারা নিরাপদে আবার গভীর বনে ফিরে যান। প্রতিবেশী আদিবাসী ‘গুয়ারাজারা’ জনগোষ্ঠীর সদস্যরা এই বিরল মুহূর্তের ভিডিও ধারণ করেন, যা সিএনএন ব্রাজিলের মাধ্যমে বর্তমানে দেশজুড়ে ও আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।

অস্তিত্বের সংকট ও বনের আড়ালে জীবন

আমাজনের গহিনে বসবাসকারী আওয়া জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় ৩৫০ জন, যার মধ্যে অন্তত ১০০ জনের সঙ্গে বহির্বিশ্বের আজ কোনো যোগাযোগ নেই। তুপি-গুয়ারানি পরিবারের ‘গুয়াজা’ ভাষায় কথা বলা এই মানুষগুলো সম্পূর্ণভাবে শিকার ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল।
সিএনএন ব্রাজিলের বিশ্লেষণ অনুযায়ী, খাদ্য ও নিরাপত্তার চরম সংকটে পড়েই তারা বাধ্য হয়ে বন ছেড়ে বাইরে এসেছেন। অবৈধ কাঠুরে, বন্যপ্রাণী শিকারি এবং প্রভাবশালী গবাদিপশুর খামারিদের লাগাতার আগ্রাসনে তাদের আবাসস্থল আরারিবোইয়া আজ ধ্বংসের মুখে, যার ফলে তাদের প্রাত্যহিক খাদ্যপ্রাপ্তিও অনিশ্চিত হয়ে পড়েছে।

রক্তক্ষয়ী সংঘাতে ‘ফরেস্ট গার্ডিয়ানস’

আওয়াদের রক্ষা করতে গিয়ে প্রতিবেশী গুয়ারাজারা যুবকদের নিয়ে গঠিত ‘ফরেস্ট গার্ডিয়ানস’ বা বনপ্রহরী দল দীর্ঘদিন ধরে জীবন বাজি রেখে লড়াই করছে। বনখেকোদের বিরুদ্ধে এই প্রতিরোধ লড়াইয়ে বিগত বছরগুলোতে অনেক প্রহরীর প্রাণহানিও ঘটেছে। জলবায়ু পরিবর্তন, দাবানল ও বেপরোয়া ভূমি দখলের ফলে আদিবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা আজ পুরোপুরি বিপর্যস্ত।

আন্তর্জাতিক মহলের কঠোর হুঁশিয়ারি

সিএনএন ব্রাজিল জানিয়েছে, সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স আওয়াদের সুরক্ষায় ব্রাজিল সরকারের অবিলম্বে কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে স্থানীয় আদিবাসী সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে, বহির্বিশ্বের সংস্পর্শে আসায় বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর সদস্যরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও নতুন ভাইরাসের শিকার হতে পারে। আমাজনের এই নিঃসঙ্গ আদিবাসীদের বাঁচিয়ে রাখতে এখন জরুরি ভিত্তিতে কার্যকর সরকারি পদক্ষেপের দাবি উঠেছে।

আমাজনআদিবাসীব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের