Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪

কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে আগুন জ্বলছে। ছবি: রয়টার্স

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে চার সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। তাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা গুরুতর।

গত শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে আগুন লাগে। এটি দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

গতকাল রবিবার অটোয়া থেকে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিকে শান্তিকালে কানাডার মাটিতে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য ‘সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর যেসব সাহসী সদস্যকে আমরা হারিয়েছি, তাদের জন্য পুরো জাতি শোকাহত।’

নিহত ৪ জন হলেন সার্জেন্ট মরগান ওয়ং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লিকেমার্ক।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় পদাতিক সেনারা একটি গ্রেনেড ও আক্রমণ প্রশিক্ষণ এলাকায় তাজা গোলাবারুদ ব্যবহার করে উচ্চমাত্রার যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেখানে গ্রেনেড লঞ্চার, গ্রেনেড, ছোট অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হচ্ছিল।

মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানিয়েছেন, প্রশিক্ষণ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঘাসে আগুন লাগে। অস্বাভাবিক শক্তিশালী বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দিক পরিবর্তন করে প্রশিক্ষণ এলাকার দিকে চলে যায়।

তিনি বলেছেন, ওই সময় ঘাঁটির বিভিন্ন এলাকায় একাধিক প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। তবে আগুনের সূত্রপাতের কারণ তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

কানাডায় হামলা করতে পারে যুক্তরাষ্ট্র, ভয় প্রধানমন্ত্রী কার্নির

২৫ সেপ্টেম্বর ২০২৬

কানাডার সশস্ত্র বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসী কার্যক্রমের’ কোনো সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়নি। বাইরের কোনো হস্তক্ষেপ বা তেল-গ্যাস অবকাঠামোর কারণেও আগুন লাগেনি বলে প্রাথমিকভাবে মনে করছেন কর্মকর্তারা।

আহতদের মধ্যে রিজার্ভ সেনা এবং প্রিন্সেস প্যাট্রিসিয়াস কানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রির সদস্য রয়েছেন।

একসঙ্গে বিপুলসংখ্যক আহত মানুষ আসায় ওয়েনরাইটের চিকিৎসাব্যবস্থার ওপর ব্যাপক চাপ পড়ে। রোগীদের আলবার্টার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ ২২টি স্থল অ্যাম্বুলেন্সসহ মোট ৩০টি জরুরি ইউনিট সেখানে পাঠিয়েছে।

ওয়েনরাইট আলবার্টার রাজধানী এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে। কানাডার সামরিক বাহিনীর তাজা গোলাবারুদ ব্যবহার করে প্রশিক্ষণের অন্যতম প্রধান ঘাঁটি এটি। সাধারণ দিনে সেখানে প্রায় ৬৯০ সামরিক সদস্য ও ৩০০ বেসামরিক কর্মী থাকেন।


সূত্র : বিবিসি 



কানাডাআগুনসামরিক ঘাঁটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী