Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

খামেনির জানাজায় হামলা না করতে শত্রুদের সতর্ক করল ইরান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৪৯
খামেনির জানাজায় হামলা না করতে শত্রুদের সতর্ক করল ইরান

সংগৃহীত ছবি

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় হামলা না চালাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। হামলা করার আগে ‘কঠোর প্রতিশোধের’ বিষয়টি বিবেচনা করতে বলেছে তেহরান। খবর আরটির।

বৃহস্পতিবার খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর কমান্ডার আলী আবদুল্লাহি বলেছেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট রেজিমকে (ইসরায়েল) ভুল হিসাব না করতে সতর্ক করছি। আমাদের দেশকে লক্ষ্য করে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে, সেটিও তাদের বিবেচনায় রাখা উচিত।’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানে নিয়ে আসা হয়েছে। আজ কূটনীতিকরা শ্রদ্ধা জানাচ্ছেন। আগামীকাল ৪ জুলাই জানাজার মাধ্যমে শুরু হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। ৯ জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

এদিকে নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় অংশ নিচ্ছেন না দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে হুমকি এবং নজরদারির ঝুঁকির কারণে মোজতবার এভাবে প্রকাশ্যে অংশ নেওয়া ‘বিপজ্জনক’ হতে পারে।

এর আগে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইরানের বর্তমান নেতা মোজতবা খামেনিও তার বাবার মতো ‘মৃত্যুর জন্য চিহ্নিত’ রয়েছেন। ফলে খামেনির জানাজায় হামলার একটি শঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার সতর্ক করে বলেছেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে তেহরান।

দীর্ঘদিন ধরে ইরানের নেতৃত্ব ও পরমাণু বিজ্ঞানীদের গুপ্তহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। সর্বশেষ যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ বহু নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি, তার পরিবারের একাধিক সদস্য ও প্রায় ৪০ শীর্ষ কর্মকর্তা। ইসরায়েল পরে এমন বেশ কয়েকজনকে হত্যা করেছে, যাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ছিলেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি।

ইরানআয়াতুল্লাহ আলী খামেনিআলী আবদুল্লাহিযুক্তরাষ্ট্রইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!