শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

আরো বড় পরিসরে ফের গাজা অভিমুখে যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

আলজাজিরাপ্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২
আরো বড় পরিসরে ফের গাজা অভিমুখে যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

সংগৃহীত ছবি

ইসরায়েল গত বছর সমুদ্রে যে গাজাগামী ত্রাণ বহর জব্দ করেছিল, সেই বহরের আয়োজকেরা জানিয়েছেন, আগামী মাসে তারা নতুন ও আরো বড় পরিসরের একটি মিশন পরিচালনার পরিকল্পনা করছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, মার্চে গাজার উদ্দেশে ১০০টির বেশি নৌকা নিয়ে যাত্রা করবে তারা। এতে চিকিৎসক ও যুদ্ধাপরাধ তদন্তকারীদেরসহ প্রায় এক হাজার কর্মী অংশ নেবেন।

দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার ফাউন্ডেশনে জোহানেসবার্গে এক বৈঠকে আয়োজকেরা এই উদ্যোগকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নেতৃত্বাধীন আন্দোলন বলে বর্ণনা করেন।

ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা বলেন, ‘এটি একটি কারণ—যারা ন্যায়বিচার ও সবার মর্যাদার পক্ষে দাঁড়াতে চান, তাদের জন্য।’ গত বছরের অভিযানে ইসরায়েলের হাতে গ্রেপ্তার হওয়া কর্মীদের মধ্যে মান্ডলা ম্যান্ডেলাও ছিলেন।

ImageImage
তিনি আরো জানান, নৌবহরটির সঙ্গে পার্শ্ববর্তী আরব দেশগুলো পেরিয়ে একটি স্থল কনভয়ও যুক্ত হবে, যেখানে হাজার হাজার সমর্থক অংশ নিতে পারেন।

গত বছরের অক্টোবরে ইসরায়েলের সেনাবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪০টি নৌকা গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় আটক করে এবং ৪৫০ জনের বেশি অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মান্ডলা ম্যান্ডেলা, সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান ছিলেন। আটক কয়েকজন ইসরায়েলি হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন।

ইসরায়েলি কর্মকর্তারা ওই বহর ও আগের ছোট পরিসরের গাজাগামী উদ্যোগগুলোকে ‘প্রচারমূলক কৌশল’ বলে আখ্যা দেন। তবে আয়োজকেরা বলেন, তারা গাজার ওপর ইসরায়েলের ‘অবৈধ’ অবরোধ ভাঙার লক্ষ্যে কাজ করছেন এবং সমুদ্রে তাদের নৌযান জব্দ করাকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

কর্মী ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ত্রাণ সরবরাহে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার ফলে সেখানে দুর্ভিক্ষসদৃশ পরিস্থিতি তৈরি হয়েছে। অক্টোবরে শুরু হওয়া একটি ‘যুদ্ধবিরতি’র পর কিছু ত্রাণ প্রবেশ করলেও, জাতিসংঘ বলছে তা জরুরি চাহিদা পূরণে প্রয়োজনের তুলনায় অনেক কম।

নৌবহরের কর্মীরা ধারণা করছেন, ইসরায়েল আবারও তাদের যাত্রা ঠেকানোর চেষ্টা করবে। তবে তাদের দাবি, আন্তর্জাতিক আইন তাদের পক্ষেই রয়েছে এবং এই উদ্যোগ গাজার ফিলিস্তিনিদের দুর্দশার দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করবে।

কর্মী সুসান আবদাল্লাহ বলেন, ‘আমরা হয়তো শারীরিকভাবে গাজায় পৌঁছতে পারিনি, কিন্তু আমরা গাজার মানুষের কাছে পৌঁছেছি। তারা জানে, আমরা তাদের জন্য উদ্বিগ্ন এবং অবরোধ ভাঙা পর্যন্ত আমরা থামব না।’

    শেয়ার করুন:
    Advertisement
    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

    যে আঁতুড়ঘরে একটি ভূখণ্ডের জন্ম

    যে আঁতুড়ঘরে একটি ভূখণ্ডের জন্ম

    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩

    হজযাত্রীদের ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০

    হজযাত্রীদের ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০

    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:০১

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:২০

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২

    ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বনেতারা যেখানে নীরব, সেখানে সরব পোপ

    ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বনেতারা যেখানে নীরব, সেখানে সরব পোপ

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:২৭

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১১

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১৪

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪