বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

যুক্তরাষ্ট্র সফর

কঠিন পরীক্ষায় রাজা চার্লস

  • দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের সুযোগ
  • সফর কলঙ্কিত করতে পারে ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ
  • উঠতে পারে এপস্টেইন কেলেঙ্কারির কথা
অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২২:৫৫
কঠিন পরীক্ষায় রাজা চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার। তাদের এ সফর এমন এক সময়ে হতে চলেছে, যখন দেশ দুটির মধ্যে ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। সম্পর্কেও ধরেছে চিড়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ সফর করতে পারে কলঙ্কিত। তাই এ সফরকে দেখা হচ্ছে চার্লসের শাসনকালের সবচেয়ে কঠিন বিদেশ সফর হিসেবে। আবার দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার সুযোগ হয়ে আসতে পারে রাজার এ সফর।

‘এটি খুবই ঝুঁকিপূর্ণ, খুবই গুরুত্ববহ এবং উচ্চ সম্ভাবনারও বিষয়’— এভাবেই একটি রাজকীয় সূত্র তাদের সফরটি বর্ণনা করেছে। এ সফরে রয়েছে সত্যিকারের বিপদের সম্ভাবনা । এটি শুধু হাসিমুখে করমর্দন ও ছবি তোলার একটি অনুষ্ঠান নয়।

এ সফর গত এক শতাব্দীতে অ্যাংলো-আমেরিকান সম্পর্কের সবচেয়ে বড় সংকটের সময়ে হতে চলেছে বলে জানান লেখক অ্যান্ড্র‍ু লাউনিয়ে। তার মতে, ‘আমরা এক অপ্রত্যাশিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করছি।’ তিনি যোগ করেন, ‘যদি কেউ ট্রাম্পকে প্রভাবিত করতে পারেন, তবে তিনি রাজা চার্লস।’

রাজকীয় ইতিহাসবিদ এড ওয়েন্স জানান, এ সফর ‘খুব অস্বাভাবিক’ রাজনৈতিক উত্তেজনার সময়ে হচ্ছে। এটি হবে একটি ‘বিশাল বৈশ্বিক ঘটনা’। সফরে রাজা গণতন্ত্র, স্বাধীনতা এবং মুক্তির ‘প্রথাগত মূল্যবোধ’ তুলে ধরার সুযোগ পাবেন।

‘যুদ্ধ, কেলেঙ্কারি এবং জটিল ব্যক্তিত্ব’— সব মিলিয়ে এ সফর রাজার শাসনকালের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জের সব উপাদান একত্রিত করেছে। সফরটি হচ্ছে ইরান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে একটি অস্থির সংঘাতের প্রেক্ষাপটে। সেখানে রয়েছে আপাতত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বজায়।

কণ্টকাকীর্ণ রাজনৈতিক সম্পর্ক

ট্রাম্প সম্প্রতি বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি একটি ছবিতে নিজেকে যিশুর মতো রূপে, ধর্মীয় পোশাকে এবং হাত থেকে আলো বের হচ্ছে— এমনভাবে উপস্থাপন করেছিলেন।

প্রেসিডেন্টের ভাষ্য , তিনি আসলে একজন চিকিৎসকের মতো দেখাতে চেয়েছিলেন নিজেকে। তবে পরে ছবিটি মুছে ফেলেন। কিন্তু বিষয়টি রাজাকে ফেলে দিয়েছে জটিল পরিস্থিতির মধ্যে। কারণ, রাজা চার্লস ইংল্যান্ডের চার্চের প্রধান।

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্রিটেনের রাজপরিবারের একজন প্রকাশ্য ভক্ত। তবে তিনি নিয়মিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সমালোচনা করেন। যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীগুলোকে অভিহিত করেছেন মার্কিন রণতরীগুলোর তুলনায় ‘খেলনা’ বলে। রাজা ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য এবং অন্যান্য ন্যাটো মিত্রের রাজনৈতিক সম্পর্ক রয়েছে বর্তমানে খুবই নাজুক অবস্থায়।

এ সফরের সময় ট্রাম্প যদি স্টারমার সম্পর্কে প্রকাশ্যে কোনো বাজে মন্তব্য করেন, তাহলে কী হবে, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে থাকতে পারে এমন উদ্বেগ। যদিও কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে অনানুষ্ঠানিক ও অনির্ধারিত কথোপকথন এড়ানো যায়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রশাসনে কর্মরত পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা ম্যাক্স বার্গম্যানের ভাষ্য, আমি জানি না ট্রাম্প কতটা শৃঙ্খলাবদ্ধ থাকবেন। রাজা শহরে থাকলেও ‘ট্রাম্প শো’ হয় না বন্ধ ।

রাজার ওপর ব্যক্তিগত চাপও রয়েছে। তার ভাই অ্যান্ড্র‍ু মাউন্টব্যাটেন-উইন্ডসরের কেলেঙ্কারি ফাঁসের পর। জেফ্রি এপস্টেইন প্রসঙ্গ চলে আসতে পারে সফরের কোনো অংশে। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্র‍ু সম্পর্ক নিয়ে কেলেঙ্কারিটি রাজাকে ফেলতে পারে ব্যক্তিগত চাপের মুখে। রানী ক্যামিলা অবশ্য তার কর্মসূচির অংশ হিসেবে গার্হস্থ্য নির্যাতনের বিরুদ্ধে কাজ করা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া এই সফরের চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে রাজার নিজের স্বাস্থ্যগত সমস্যা। ৭৭ বছর বয়সী রাজা ক্যানসারের সঙ্গে দুই বছরেরও বেশি সময় করছেন লড়াই। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে চার দিনের ব্যস্ত কর্মসূচি পালন করতে যাচ্ছেন তিনি।

সূক্ষ্ম ভারসাম্য রক্ষার কাজ

এ সফরে ওয়াশিংটনে কিছু নির্দিষ্ট আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে। এর মধ্যে রয়েছে কংগ্রেসে ভাষণ এবং একটি স্টেট ডিনার, নিউ ইয়র্কে ৯/১১ মেমোরিয়ালে একটি প্রতীকী সফর এবং অভ্যর্থনা অনুষ্ঠান। এরপর ভার্জিনিয়ার একটি জাতীয় উদ্যানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আয়োজন।

রাষ্ট্রীয় সফরগুলো সরকারকে প্রতিনিধিত্ব করে পরিচালিত হয়। রাজপরিবারের সূত্রগুলো স্বীকার করছে, এ সফর হতে যাচ্ছে একটি ‘সূক্ষ্ম ভারসাম্য রক্ষার কাজ’। তবে তারা বলছে, এর পেছনে রয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের একটি বড় চিত্র।

প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিটেনের উইন্ডসর ক্যাসেলে সফরের সাত মাস পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি হয়েছে। ইরান যুদ্ধ থেকে যুক্তরাজ্যের দূরে থাকার বিষয় নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিরোধ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আফগানিস্তানে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর ভূমিকা কমিয়ে দেখানোর ফলেও তৈরি হয় অসন্তোষ।

রাজার প্রতি প্রশংসা ট্রাম্পের

এ পার্থক্যগুলো সত্ত্বেও, ট্রাম্প রাজতন্ত্র এবং রাজা চার্লসের প্রতি তার প্রশংসায় রয়েছেন অটল। গত সপ্তাহে বিবিসিকে ট্রাম্প বলেছেন, ‘আমি তাকে ভালোভাবে চিনি, আমি তাকে বহু বছর ধরে চিনি। তিনি একজন সাহসী ও মহান মানুষ।’ তবে এ প্রশংসা পারস্পরিক কি না, তা বলা কঠিন।

একটি রাজকীয় সূত্র জানায়, যুক্তরাজ্য সরকারের আশা, রাজা ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে প্রভাব হিসেবে ব্যবহার করবেন। তার কাছে অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি এবং বিচারবোধের গভীর ভান্ডার আছে যে, কীভাবে ব্যক্তিগত পর্যায়ে বিষয়টি সামলাতে হয়।

রাজার সবচেয়ে বড় কূটনৈতিক মুহূর্ত হবে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তার ভাষণ। তাকে ট্রাম্পকে সন্তুষ্ট করতে হবে। একই সঙ্গে নিজের মূল্যবোধ রক্ষা এবং যুক্তরাজ্য সরকারের স্বার্থ প্রচারের জন্য রাখতে হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তাও।

একটি কূটনৈতিক প্রশিক্ষণ শিবিরের মতো রাজা বর্তমানে এ সফরের প্রস্তুতি নিচ্ছেন। দূতাবাসের ব্রিফ পড়ছেন, ইতিহাস ও জীবনী পড়ছেন, আয়ত্ত করছেন তার সব কার্যক্রমের বিস্তারিত। সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেওয়ার ফ্লাইটেও শেষমুহূর্তের প্রস্তুতি চলবে। তার বক্ত‍ৃতার প্রতিটি সূক্ষ্ম দিক পররাষ্ট্র দপ্তর গভীরভাবে বিশ্লেষণ করবে।

রাজা কংগ্রেসে যে ভাষণ দেবেন, তা ১৯৯১ সালে তার মা রানী এলিজাবেথ দ্বিতীয়ের পর থেকে কোনো ব্রিটিশ সম্রাটের প্রথম ভাষণ হবে। রাজার সফর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীকেও স্মরণীয় করবে। প্রয়াত রানী ১৯৭৬ সালে ২০০তম বার্ষিকীতে সেখানে গিয়েছিলেন।

হার্ভার্ড কেনেডি স্কুলের পরিচালক শ্যানন ফেলটন স্পেন্স ২০১৫ সালে তৎকালীন প্রিন্স চার্লসের যুক্তরাষ্ট্র সফর আয়োজন করতে সাহায্য করেছিলেন। তিনি মনে করেন, সফরটি আরও বেশি ‘চমকপ্রদ’ হতো যদি আসতেন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসও ।

সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় স্পেন্স মনে করেন, এই দীর্ঘ পরিকল্পিত সফর হয়ে উঠতে পারে একটি সৌভাগ্যের সুযোগ। যুক্তরাজ্যও ঠিক সে সময়েই সঠিক কৌশলটি ব্যবহার করছে। সূত্র : বিবিসি।

যুক্তরাষ্ট্রট্রাম্পরাজা চার্লস
    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise