Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

যুক্তরাজ্যের উপনির্বাচন

জিতলেন কট্টর ডানপন্থি নেতা নাইজেল ফারাজ, বিতর্ক কি থামবে?

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৩:০৫
জিতলেন কট্টর ডানপন্থি নেতা নাইজেল ফারাজ, বিতর্ক কি থামবে?

রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ। ছবি : রয়টার্স

যুক্তরাজ্যের ক্ল্যাকটনের উপনির্বাচনে জয় পেয়েছেন কট্টর ডানপন্থি নেতা নাইজেল ফারাজ। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যদিও কট্টর ডানপন্থি এ নেতা ভোট গণনা চলাকালেই নিজেকে জয়ী ঘোষণা করেছিলেন।

গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার হওয়া উপনির্বাচনে নাইজেল ফারাজ ভোট পেয়েছেন ৬৩ শতাংশের বেশি। অর্থাৎ সহজ জয়ই পেয়েছেন তিনি। এর মাধ্যমে ফের পার্লামেন্টে ঢুকতে যাচ্ছেন ব্রেক্সিটের অন্যতম প্রধান মুখ ও রিফর্ম ইউকের নেতা ফারাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘কাউন্ট বিনফেস’ পেয়েছেন ২৬.৯ শতাংশ ভোট।

এই উপনির্বাচনের সূত্রপাত ফারাজের নিজের সিদ্ধান্তেই। জুলাইয়ের শুরুতে ক্ল্যাকটনের এমপি পদ থেকে ইস্তফা দিয়ে সঙ্গে সঙ্গেই একই আসনে ফের প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। তার ভাষ্য, এই ভোট ‘জনগণ বনাম প্রতিষ্ঠান’-এর লড়াই। কিন্তু লেবার, কনজারভেটিভসহ ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনটিকে রাজনৈতিক কৌশল ও অপ্রয়োজনীয় আয়োজন আখ্যা দিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ফারাজের পদত্যাগের নেপথ্যে রয়েছে তার আর্থিক লেনদেন নিয়ে বিতর্ক। থাইল্যান্ডভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী ও ধনকুবের ক্রিস্টোফার হারবোর্নের কাছ থেকে ২০২৪ সালে পাওয়া ৫০ লাখ পাউন্ডের একটি উপহার তিনি যথাযথভাবে ঘোষণা করেছিলেন কি না, তা নিয়ে তদন্ত শুরু করে ব্রিটিশ পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। ফারাজের দাবি, অর্থটি ছিল ব্যক্তিগত উপহার এবং তা ঘোষণার বাধ্যবাধকতা তার ছিল না। অর্থের একটি অংশ ব্যক্তিগত নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে ফারাজের জয়ের পরও তার আর্থিক লেনদেন নিয়ে বিতর্ক থামবে বলে মনে হচ্ছে না। বিরোধীদের মন্তব্যে ইতোমধ্যে সেই ইঙ্গিতই মিলেছে।

লেবার পার্টির চেয়ারওম্যান ব্রিজেট ফিলিপসন বলেছেন, নাইজেল ফারাজের উপনির্বাচনের সাফল্য তার নামকে কলঙ্কমুক্ত করে না। ফিলিপসনের যুক্তি, তার আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

ফারাজ পদত্যাগ করার পর তার বিরুদ্ধে সংসদীয় তদন্ত সাময়িকভাবে স্থগিত হয়েছিল। তবে তিনি আবার নির্বাচিত হওয়ায় তা ফের শুরু হতে পারে। তদন্তে সংসদীয় বিধি ভঙ্গের প্রমাণ মিললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে; পরিস্থিতি এমন পর্যায়েও যেতে পারে যে ক্ল্যাকটনে আরও একটি উপনির্বাচনের প্রয়োজন পড়বে।

আরও পড়ুন

ব্রিটেনে এমন ভোট আগে দেখেনি কেউ

১৪ আগস্ট ২০২৬

নাইজেল ফারাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের