Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সরকারের কোথাও না থাকায় হতাশ ইউরোপের বিএনপি নেতারা

আনোয়ার হোসাইন, জার্মানি থেকে
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৯:৩৮
সরকারের কোথাও না থাকায় হতাশ ইউরোপের বিএনপি নেতারা

দীর্ঘ ১৭ বছর বিগত শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে বহির্বিশ্বে সবথেকে বেশি সক্রিয় থেকেও কোথাও নেই ইউরোপীয় ইউনিয়নভূক্ত ২৭ টি দেশের বিএনপির নেতারা। এমনটাই অভিযোগ দলটির নেতাদের। বিগত নির্বাচনে মহাদেশটির শীর্ষনেতাদের কেউ কেউ মনোনয়ন চেয়েও পাননি। আবার বিএনপি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর ইউরোপীয় নেতাদের মূল্যায়ন না করায় এখন অনেকটাই হতাশ দলটির শীর্ষ নেতারা।

ইউরোপীয় বিএনপির নেতাদের দাবি, ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রাসেলস এ শেখ হাসিনার বিরুদ্ধে সবথেকে কঠিন আন্দোলন করেছেন ইউরোপের নেতারা। ইইউ কমিশনে শেখ হাসিনা সরকারের গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের প্রমাণাধি তুলে ধরেছেন ইউরোপের নেতারাই। ইউরোপের নেতারাই শেখ হাসিনার দুর্নীতি তুলে ধরেছেন নরওয়ের নোবেল কমিটির কাছে। নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতেও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ও তদন্তের দাবি তুলেছেন ইউৃরোপের নেতারা।


বিএনপির নেতাদের দাবি , বিএনপির শক্তিশালী অবস্থানের কারণেই ইউরোপে আওয়ামী লীগের নেতারা নির্বিঘ্নে সরকারি সফর করতে পারতেন না । এমনকি যতোবার শেখ হাসিনা এসেছেন প্রতিবারই ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে। সারা পৃ্থিবীর মানুষের কাছে শেখ হাসিনার ফ্যাসিবাদী কর্মকান্ড তুলে ধরেছেন ইউরোপের বিএনপি।

আক্ষেপ আর অনুযোগের সুরে বিএনপি নেতারা বলেছেন, শুধু ইংল্যান্ড নামক একটি দেশের নেতারা মূল্যায়িত হলেন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, নরওয়ে, ডেনমার্ক, সুইডেনসহ কোনো দেশের নেতাদেরই সংসদে মনোনয়ন তো দূরের কথা সরকারি কোনো দপ্তরের দায়িত্বও দেওয়া হয়নি। সবশেষ অস্ট্রেলিয়ার একজন নেতাকেও দায়িত্ব দেওয়া হলো কিন্তু ইউরোপ বঞ্চিত। এখনও ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতারা অনারারি কনস্যুল হিসেবে বহাল তবিয়তে থাকলেও তাদের নিয়োগও বাতিল করা হয়নি। এতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে ইউরোপের বিএনপির নেতাদের মধ্যে।

বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সুইডেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু বলেন, অন্য সবার মতো আমারও প্রশ্ন কি কারণে শুধুমাত্র ইংল‌্যান্ড বিএনপিকে মূল্যায়ন করা হচ্ছে? বিগত ১৭ বছর আমরা লন্ডনে গিয়ে ও দূর থেকে ইংল্যান্ড বিএনপিকে সহযোগিতা করেছি। আমরা কারও সহযোগিতা নেই নি। ১/১১ এর পর থেকে ১৭ বছর ইউরোপে আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা এখন কোথাও নেই। এটা খুবই কষ্টের। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়টি নজরে নিবেন।

ইউরোপে কমিটি না থাকার বিষয়ে ইউরোপ বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কমিটি না থাকায় অনেক দেশেই বিশৃঙ্খরা দেখা দিয়েছে। অনেক জায়গায় ২/৩ জন নিজেকে সভাপতি দাবি করছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সাহেব অতি শীঘ্রই কমিটি দিবেন বলে জানিয়েছেন। আমরাও প্রত্যাশা করছি কমিটি দ্রুতই হবে।

নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভূইয়া বলেছেন, নরওয়েতে এখনও আওয়ামী লীগের নেতা অনারারি কনস্যুল হিসেবে বহাল তবিয়তে রয়েছেন। আর আমরা রাষ্ট্রদূতকে বার বার বলেও তাকে সরাতে পারছি না। শেখ হাসিনা বিরোধী আন্দোলন করে ১৭ বছর বাংলাদেশে যেতে পারিনি। ব্রাসেলস এ আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে নিগৃহিত হয়েছি কিন্তু এখন শুধু লন্ডনের জয়জয়কার। আমরা কোথাও নেই। এভাবে ইউরোপের নেতাদের অবমূল্যায়ণ করা হলে ভবিষ্যত প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হবে না।

ইউরোপের বিভিন্নদেশে কমিটি না থাকায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনিও হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, অনেক দেশে কমিটি না থাকায় অনেকে হতাশ ও সংগঠনে বিশৃ্ঙ্খলা দেখা দিচ্ছে।

জার্মানি বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারম্যানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম বলেন, যারা আন্দোলন সংগ্রাম করে ত্যাগ স্বীকার করেছেন তারা কোনো কিছুর বিনিময় প্রত্যাশা করেন না। ইউরোপের নেতাদের সম্মানিত করা মানে শুধুমাত্র পদ বা কোনো পজিশন দেওয়া নয়, নেতাদের একটি অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে, একটি লেটার অব অ্যাপ্রিসিয়েশন যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন এটাও সবাইকে অনুপ্রাণিত করবে।

কমিটির ও নেতাদের মূল্যায়ণের ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহি কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা আনোয়ার হোসেন খোকন গত ২৭ জুলাই ইউেরােপীয় নেতাদের সাথে মতবিনিময় করেন। তিনি সভায় বলেন, ত্যাগের মূল্যায়ণ কি শুধুমাত্র পদ পদবী? তাহলে যারা শহীদ হয়েছেন তাদের কিভাবে মূল্যায়ণ করবেন? স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখনও অনেকে ধৈর্য্য ধরে দলের সাথে কাজ করে যাচ্ছেন , কারণ তারা দলকে ভালোবাসেন। পদকে নন, ক্ষমতাকে নন। প্রতিটি কর্মীকে তাদের যোগ্যতা অনুযায়ী ক্রমান্বয়ে সরকার মূল্যায়ণ করবে। সরকারের বয়স মাত্র ৫ মাস, আন্দোলন করেছি আমরা ১৭ বছর।

বিএনপি
    শেয়ার করুন:
    Advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩০

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    advertiseadvertise