Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

কানাডা থেকে আলাদা হওয়ার প্রশ্নে গণভোটের ডাক আলবার্টায়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৪:২৬
কানাডা থেকে আলাদা হওয়ার প্রশ্নে গণভোটের ডাক আলবার্টায়

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ। ছবি : সংগৃহীত

কানাডা থেকে আলবার্টা প্রদেশ আলাদা হয়ে যাবে নাকি দেশের অংশ হিসেবেই থাকবে, এই প্রশ্নে আগামী ১৯ অক্টোবর একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার আলবার্টার প্রিমিয়ার (সরকারপ্রধান) ড্যানিয়েল স্মিথ এই ঘোষণা দেন।

চলতি বছরের শুরুর দিকে আলবার্টা স্বাধীন করার পক্ষে একটি পিটিশনে ৩ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেন। অন্যদিকে, কানাডার সঙ্গে থাকার পক্ষে আরেকটি আলাদা পিটিশনে সই করেন ৪ লাখের বেশি নাগরিক। এর পরই নেওয়া হয় এই গণভোটের সিদ্ধান্ত।

প্রচুর তেল সমৃদ্ধ এই পশ্চিমাঞ্চলীয় প্রদেশে দীর্ঘদিন ধরেই একটি অসন্তোষ কাজ করছে। তবে জনমত জরিপগুলো বলছে, আলবার্টার অধিকাংশ মানুষ এখনো স্বাধীন হওয়ার বিপক্ষে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রিমিয়ার স্মিথ জানান, আগামী শরতে আলবার্টাবাসীর কাছে যে প্রশ্নটি রাখা হবে তা হলো ‘আলবার্টা কি কানাডার একটি প্রদেশ হিসেবেই থেকে যাবে, নাকি আলবার্টা আলাদা হবে?’

প্রিমিয়ার স্মিথ স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজে কানাডার সঙ্গে থাকার পক্ষেই ভোট দেবেন। তিনি বলেছেন, ‘প্রাদেশিক গণভোটে আমি এভাবেই ভোট দেব। এটিই আমার সরকার ও দলের অবস্থান।’

কানাডায় এ ধরনের ঐক্যের সংকট এবারই প্রথম নয়। এর আগে ফরাসিভাষী কুইবেক প্রদেশ স্বাধীন হওয়ার জন্য দুইবার গণভোটের আয়োজন করেছিল। সর্বশেষ ১৯৯৫ সালের গণভোটে কুইবেকের স্বাধীনতাকামীরা সামান্য ব্যবধানে হেরে যায়।

চলতি মে মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছিলেন, যেকোনো প্রদেশ আলাদা হতে চাইলে ২৬ বছর পুরোনো ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ মেনে চলতে হবে।

কানাডাইউরোপনির্বাচনগণভোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!