Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন, ভাবছেন টিউলিপ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৫:২৮
শেয়ার করুন:
ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন, ভাবছেন টিউলিপ

টিউলিপ সিদ্দিক। ছবি: রয়টার্স

দুর্নীতির দায়ে বাংলাদেশে দোষি সাব্যস্ত হলেও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। অন্তর্বর্তীকালীন সরকার আমলের ‘বিদ্বেষপূর্ণ’ এই মামলার জন্য ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন তিনি।

একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই পার্লামেন্ট সদস্য এমন ভাবনার কথা বলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান।

গুটো হ্যারি ও ডেভিড ডেভিস পরিচালিত পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’কে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ বলেন, তিনি ‘বিদ্বেষমূলক মামলার’ শিকার হয়েছেন। আইনজীবীর সঙ্গে কথা বলেছেন তিনি। আইনজীবী তাকে বলেছেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে।

টিউলিপ বলেন, আইনজীবীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আইনি পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছেন তিনি।

২০২৪ সালে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন টিউলিপের মা শেখ রেহানার বড় বোন শেখ হাসিনা। টিউলিপের মা শেখ রেহানা তখন ঢাকায়ই ছিলেন। অভ্যুত্থানের মুখে বোনের সঙ্গে ভারতে চলে গিয়েছিলেন তিনি। পরে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান।

বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ড. ইউনূস।

এরপর শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা হয়। ঢাকার পূর্বাচলে মা, ভাই ও বোনকে রাজউকের প্লট পাওয়ার ক্ষেত্রে প্রভাব খাটানোর দায়ে তিনটি মামলায় প্রতিটিতে টিউলিপের দুই বছর করে কারাদণ্ডাদেশ হয় অন্তর্বর্তী সরকার আমলেই।

টিউলিপ বরাবরই তার বিরুদ্ধে বাংলাদেশে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। রায় হলেও সাজা খাটতে তার বাংলাদেশে ফেরার সম্ভাবনাও কম।

লন্ডনে থাকা টিউলিপ ২০১৫ সাল থেকে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় ফেরার পর তিনি মন্ত্রীও হয়েছিলেন।

তার এক মাসের মাথায় বাংলাদেশে খালার সরকারের পতন ঘটলে লন্ডনে বাড়ির মালিকানা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সমালোচনার মুখে এক বছর পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।

২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অবাস্তব’। তার খালা শেখ হাসিনা এবং ড.দ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের মধ্যে পড়েছিলেন তিনি।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নানাভাবে হয়রানির শিকার হয়েছিলেন বলে নোবেলজয়ী ইউনূসের অভিযোগ। প্রায় দুই বছর অন্তর্বর্তী সরকারে নেতৃত্ব দেওয়ার পর এ বছরের শুরুতে নির্বাচনের পর বিদায় নিয়েছেন তিনি।

টিউলিপের অভিযোগের বিষয়ে জানতে গার্ডিয়ান ড. ইউনূসের ঘনিষ্ঠ দুই সহযোগীর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে ড. ইউনূস কোনো মন্তব্য করতে রাজি হননি বলে গার্ডিয়ান জানিয়েছে।

টিউলিপ বলেছেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির জবাব দেয়নি বাংলাদেশের সরকার।

২০২৫ সালে লন্ডন সফরের সময় ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠানোর কথাও বলেন টিউলিপ। তিনি বলেন, ‘তিনি আমার সঙ্গে দেখা করতে রাজি হননি।’

ব্রিটিশ মন্ত্রিসভা থেকে নিজের পদত্যাগের বিষয়ে টিউলিপ বলেন, এক্ষেত্রেও তিনি কোনো অনিয়ম করেননি।

এই বিতর্কের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। তিনি বলেছেন, স্টারমারকে বিতর্কমুক্ত রাখতেই তিনি নিজে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছিলেন।

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী, লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামের প্রতিও নিজের সমর্থন প্রকাশ করেছেন টিউলিপ।

যুক্তরাজ্যটিউলিপ সিদ্দিকশেখ হাসিনাড. মুহাম্মদ ইউনূস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে