Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইউরোপ

সাইপ্রাসের ঘাঁটি থেকে আক্রমণাত্মক অভিযান ‘চালাবে না’ ব্রিটেন

টাইমস অব ইসরায়েল
agamir somoy
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ২৩:৫৯
সাইপ্রাসের ঘাঁটি থেকে আক্রমণাত্মক অভিযান ‘চালাবে না’ ব্রিটেন

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে সাইপ্রাসে থাকা নিজেদের ঘাঁটি কোনো আক্রমণাত্মক সামরিক অভিযানে ব্যবহার করবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য। সাইপ্রাস সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেসের মধ্যে টেলিফোনে হওয়া আলোচনার ভিত্তিতেই এই অবস্থান জানানো হয়েছে।

এক লিখিত বিবৃতিতে মুখপাত্র বলেছেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী পুনরায় উল্লেখ করেছেন যে সাইপ্রাস প্রজাতন্ত্রের নিরাপত্তা যুক্তরাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছেন যে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিগুলো কোনো আক্রমণাত্মক সামরিক অভিযানে ব্যবহার করা হবে না।’

২ মার্চ সাইপ্রাসের দক্ষিণাঞ্চলে অবস্থিত যুক্তরাজ্যের আকরোটিরি বিমানঘাঁটিতে ইরানি ধাঁচের একটি শাহেদ ড্রোন আঘাত হানলে সামান্য ক্ষতি হয় এবং পরে আরও দুটি ড্রোন প্রতিহত করা হয়। এরপর এ ধরণের আর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যইরান যুদ্ধসাইপ্রাস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise