Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

কাদায় আটকে গেল বিমানের চাকা, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:২০
শেয়ার করুন:
কাদায় আটকে গেল বিমানের চাকা, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিল

যাত্রী রিচার্ড কুপার বিমান থেকে নামার সময় ছবি তোলেন— বিবিসি

হিথ্রো বিমানবন্দরে রানওয়ের দিকে যাওয়ার পথে ট্যাক্সিওয়ে থেকে সরে ঘাসের ওপর আটকে পড়েছে নাইজেরিয়াগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান। এ ঘটনায় যাত্রীরা নিরাপদে নামলেও ফ্লাইটটি বাতিল করে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে।

নাইজেরিয়ার লাগোসগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি মঙ্গলবার সকাল ১০টার কিছু পর গেট থেকে নিজে নিজেই রানওয়ের দিকে যাওয়ার সময় সামনের চাকা ঘাসের ওপর চলে গেলে আটকে যায়।

পশ্চিম লন্ডনের বিমানবন্দরটির এক মুখপাত্র জানান, বিমানটিকে আবার পার্কিং এলাকায় ফিরিয়ে নিতে সহায়তা করা হচ্ছে। এ ঘটনায় কেউ আহত হননি এবং বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমেও কোনো প্রভাব পড়েনি।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বললেন, ‘বিমানের যাত্রায় বিঘ্ন ঘটায় আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছে দিতে আমাদের দলগুলো কাজ করছে। এ বিষয়ে যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিএ ৭৫ ফ্লাইটের এ ঘটনা কেন ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমেছেন। বিমানটিকে ঘাস থেকে সরানোর চেষ্টা চলছে।

বিমানের যাত্রী রিচার্ড কুপার বলেন, ট্যাক্সিওয়ে থেকে বিমানটির সামনের চাকা কাদায় আটকে যাওয়ার বিষয়টি অনেক যাত্রীই খেয়াল করেননি।

৩৫ বছর বয়সী কুপার স্কটল্যান্ডের অ্যাবারডিনে থাকেন। ব্যবসায়িক কাজে লাগোস যাচ্ছিলেন তিনি। ক্যাপ্টেনের ঘোষণা শুনেই কী ঘটেছে, তা বুঝতে পারেন।

তিনি বললেন, ‘ক্যাপ্টেন বলেছিলেন, বিমানের সামনের অংশ ঘাসের মধ্যে চলে গেছে। তার কণ্ঠে কিছুটা হতাশা শোনা যাচ্ছিল।’

কুপার বললেন, ‘অস্বস্তি ও যাত্রীদের উদ্বেগের জন্য বিমানকর্মীরা বারবার ক্ষমা চেয়েছেন। তবে ঘটনাটি তেমন আতঙ্কজনক ছিল না।’

তার ভাষ্য, ‘সত্যি বলতে, ঘটনাটি যখন ঘটেছে, তখন আমি বুঝতেই পারিনি। আমরা তখন ট্যাক্সিওয়েতে ঘণ্টায় প্রায় পাঁচ মাইল গতিতে চলছিলাম। কিছু সময় সেখানে আটকে ছিলাম। তবে বিমানকর্মীরা নিয়মিত পরিস্থিতির আপডেট জানাচ্ছিলেন।’

আরও পড়ুন

মায়ামি বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫ নভেম্বর ২০২৬

কুপার জানান, বিমানটিকে টেনে আবার নির্ধারিত পথে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে নরম মাটিতে চাকাগুলো আরও ডুবে যেতে থাকায় দ্রুত সেই পরিকল্পনা বাতিল করা হয়।

তিনি বললেন, ‘শেষ পর্যন্ত ট্যাক্সিওয়েতে বিমানের কাছে সিঁড়ি আনা হয়। সবাইকে একসঙ্গে নামিয়ে নিতে একের পর এক বাসও আনা হয়।’

কুপার জানান, ব্রিটিশ এয়ারওয়েজ যাত্রীদের বিকল্প ফ্লাইটে বুকিং দেওয়ার ব্যবস্থা করেছে। একই দিনে ফ্লাইট না পাওয়া গেলে হোটেলেও থাকার ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার রাতে লাগোসগামী পরবর্তী একটি ফ্লাইটে তার আসন বুক করা হয়েছে।

তিনি বললেন, ‘আমি বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নই। বাসে লাগোসে ফিরছিলেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি, যারা কানাডা থেকে আসছিলেন। তারা অবশ্য স্বাভাবিকভাবেই বেশি হতাশ ছিলেন।’

সূত্র: বিবিসি

বিমানউড়োজাহাজকাদা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’