Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ডাবলিন বিমানবন্দরে অপ্রত্যাশিত অতিথি, পরিচয়ের খোঁজে কর্তৃপক্ষ

বিবিসি
agamir somoy
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২২:৩২
ডাবলিন বিমানবন্দরে অপ্রত্যাশিত অতিথি, পরিচয়ের খোঁজে কর্তৃপক্ষ

সংগৃহীত ছবি

ডাবলিন বিমানবন্দরে হঠাৎ পাওয়া গেছে একটি টিয়া পাখি। আর এই পাখিকে তার মালিকের কাছে ফিরিয়ে দিতে চাওয়া হয়েছে জনসাধারণের সহায়তা।

ইস্টার সানডেতে বিমানবন্দরের টার্মিনাল-১ এর কাছে একটি ডাস্টবিনের ওপর বসে থাকতে দেখা যায় পাখিটিকে। এরপর পুলিশ সদস্যরা পাখিটিকে উদ্ধার করেন।

ডাবলিন বিমানবন্দরে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৯ সালে একটি টিয়া পাখি প্রধান রানওয়ে থেকেই ‘উড্ডয়ন’ করার চেষ্টা করেছিল—পরে সেটিকে নিরাপদে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এবারও কি পাখিটির তেমনই সুখের পরিণতি হবে?

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘একজন কর্মকর্তা খাবার দিয়ে ধীরে ধীরে পাখিটিকে কাছে আনেন। কিছুক্ষণের মধ্যেই টিয়াটি স্বস্তি পায় এবং তার হাত ও কাঁধে বসে পড়ে।’

এরপর পাখিটিকে নিরাপদে একটি টহল গাড়িতে নেওয়া হয়, যেখানে ভ্যানের উষ্ণতায় সেটি বেশ শান্ত হয়ে যায়।

পরে বিমানবন্দর পুলিশ স্টেশনে নিয়ে তাকে ফল, পানি ও খেলনা দেওয়া হয়। এমনকি একটি কুকুরের খাঁচা আর ব্রাশের হাতল দিয়ে অস্থায়ীভাবে আরামদায়ক একটি জায়গাও তৈরি করে দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রাতভর পাখিটির ভালোভাবেই যত্ন নেওয়া হয়েছে।’

আইরিশ পুলিশ, একটি পোষা প্রাণীর দোকান এবং কাছের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রকে বিষয়টি জানানো হয়েছে।
মালিককে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়ভাবে প্রচার চালানো হচ্ছে।

বিমানবন্দর জানায়, ‘অনেকেই যোগাযোগ করেছেন—কেউ কেউ পায়ের রিং নম্বরের কথাও বলেছেন। তবে এখনো কোনো তথ্য এই পাখিটির সঙ্গে মেলেনি।’

পাখিটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা এখনো চলছে।

কর্তৃপক্ষ বলছে, ‘এই অপ্রত্যাশিত অতিথিকে নিরাপদে তার ঘরে ফিরিয়ে দিতে আমরা আশাবাদী।’

২০১৯ সালে রানওয়েতে দেখা পাওয়া ‘হুগো’ নামের একটি আফ্রিকান ধূসর টিয়া পাখিকেও পরে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

২০২৫ সালের আগস্টেও এক ‘বাচাল’ টিয়া পাখি হঠাৎ বিমানবন্দরে হাজির হয়েছিল—যার কোনো ফ্লাইট টিকিটই ছিল না।

এমনকি গত বছর আয়ারল্যান্ডের ফুটবলার ট্রয় প্যারটের হ্যাটট্রিকের পর মজার ছলে বিমানবন্দরের নাম ‘ট্রয় প্যারট এয়ারপোর্ট’ রাখার কথাও ওঠে।

এবারে এই টিয়া পাখির ঘটনা দেখে মনে হচ্ছে, ডাবলিন বিমানবন্দর আর টিয়া পাখির এই অদ্ভুত সম্পর্ক এখনো শেষ হয়নি।

বিমানবন্দরআয়ারল্যান্ড
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    ২১ জুলাই ২০২৬, ০৭:৪৯

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭

    advertiseadvertise