Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

লিসবনে বিদেশি নাগরিক অপহরণ, দুই বাংলাদেশি গ্রেপ্তার

হুমায়ূন আহমেদ শ্রাবণ, পর্তুগাল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৫:১৮
লিসবনে বিদেশি নাগরিক অপহরণ, দুই বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: রয়টার্স

পর্তুগালের রাজধানী লিসবনে এক বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির জুডিশিয়ারি পুলিশ (পিজে)।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ৩৫ ও ৪৩ বছর। তবে তদন্তের স্বার্থে তাদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

তাদের গ্রেপ্তারে পরিচালিত বিশেষ অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘টাকা’। জুডিশিয়ারি পুলিশের তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মুদ্রার নাম অনুসারে অভিযানের এই নামকরণ করা হয়েছে। তবে প্রকাশিত তথ্যে গ্রেপ্তার ব্যক্তিদের জাতীয়তা উল্লেখ করা হয়নি।

তবে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও বিভিন্ন সংবাদ প্রতিবেদনে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সূত্র থেকেও তারা বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম জর্নাল দে নোতিসিয়াসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুন ৩৩ বছর বয়সী এক বিদেশি নাগরিককে লিসবনের একটি সড়ক থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি বাসায় নিয়ে যান অভিযুক্তরা।

পিজে এক বিবৃতিতে জানায়, ভুক্তভোগীকে প্রায় দুই দিন বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। এ সময় তাকে বারবার মারধর ও হুমকি দেওয়ার পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন করা হয়। একই সঙ্গে তার মুক্তির বিনিময়ে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মুক্তিপণের অর্থ পরিশোধের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়। পরে নির্যাতনের কারণে তাকে চিকিৎসা নিতে হয়। মুক্তি পাওয়ার পর তিনি পুলিশের কাছে অভিযোগ করলে ঘটনাটির তদন্ত শুরু হয়।

তদন্তের দায়িত্ব নেয় জুডিশিয়ারি পুলিশের ন্যাশনাল কাউন্টার টেররিজম ইউনিট (ইউএনসিটি)। তদন্তের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করার পর ‘অপারেশন টাকা’ পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে কী ধরনের সতর্কতামূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লিসবনের তদন্ত ও প্রসিকিউশন বিভাগের পাবলিক প্রসিকিউটর অফিসের তত্ত্বাবধানে তদন্ত অব্যাহত।

বাংলাদেশি গ্রেপ্তারলিসবনঅপহরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন