ইরানে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র: মামদানি
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে বেআইনি আগ্রাসী যুদ্ধের ভয়াবহ সম্প্রসারণ বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
‘আজকের ইরানের ওপর সামরিক হামলা—যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালনা করেছে—একটি বেআইনি আগ্রাসী যুদ্ধের ভয়াবহ সম্প্রসারণ’, হামলার কড়া সমলোচনা করে আল-জাজিরাকে বলছিলেন মামদানি।
শহরে বোমাবর্ষণ ও বেসামরিক হত্যা নতুন যুদ্ধক্ষেত্র উন্মুক্ত করার শামিল মন্তব্য করে মামদানি বলেন, ‘মার্কিনিরা এটি চায় না। তারা সরকার পরিবর্তনের লক্ষ্যে আরেকটি যুদ্ধ চায় না। তারা জীবনযাত্রার ব্যয়সংকট থেকে মুক্তি চায়, তারা শান্তি চায়।’




