Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চীন

স্নাতকে ১২ হাজার কোর্স বাতিল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:১২
স্নাতকে ১২ হাজার কোর্স বাতিল

সংগৃহীত ছবি

২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ১২ হাজার ২০০টি স্নাতক ডিগ্রি প্রোগ্রাম বাতিল করেছে চীনের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তারা এসব ডিগ্রিকে অপ্রচলিত বা অকার্যকর বলে মনে করছে। এর বদলে ১০ হাজার ২০০টি নতুন কোর্স চালু করা হয়েছে, যা শ্রমবাজারের চাহিদার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। এ পরিবর্তনের প্রভাব পড়েছে চীনের মোট ডিগ্রি প্রোগ্রামের ৩০ শতাংশেরও বেশি অংশে। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জানিয়েছে এ তথ্য। চীন এমন এক সময়ে এ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, যখন বিশ্ব জুড়ে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রকে নতুনভাবে গড়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। কর্মীরা ক্রমাগত নিজেদের দক্ষতা বাড়াতে বাধ্য হচ্ছেন। কারণ ভয় রয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ কর্মীদের কাছে পিছিয়ে পড়তে পারেন তারা। বাতিল হওয়া ডিগ্রিগুলোর বড় অংশই মানবিকবিদ্যা, শিল্পকলা, ব্যবস্থাপনা এবং বিদেশি ভাষা ক্ষেত্রের। এগুলোকে এখন অনেকটাই পুরনো বা বাজার-অপ্রাসঙ্গিক হিসেবে দেখা হচ্ছে। নতুন প্রোগ্রামগুলো চীনের অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে তৈরি করা হয়েছে। এর মধ্যে ৯টি প্রোগ্রাম সরাসরি নতুন প্রজন্মের এআইকে বাস্তব অর্থনীতির সঙ্গে একীভূত করার ওপর কেন্দ্রীভূত। বিশ্ববিদ্যালয়গুলোকে কিছু কোর্স বন্ধ করতে উৎসাহিত করা হয়েছে মূলত স্নাতকদের সংখ্যা বেড়ে যাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার কারণে।

স্নাতকচীনবিশ্ববিদ্যালয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise