Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

৯০ মিনিট পর শেষ ট্রাম্প-শি-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৫২
শেয়ার করুন:
৯০ মিনিট পর শেষ ট্রাম্প-শি-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, শেনজেনে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়িবহর শেনজেনের কাইলিন ভিলা ছেড়ে যায়। সেখানেই তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এর কিছুক্ষণ পরেই এয়ার ফোর্স ওয়ানে ওঠেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ত্রিপক্ষীয় সম্মেলনের স্থান ছেড়ে গেছেন ভ্লাদিমির পুতিনও। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শি জিনপিং পুতিনকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছেন।

তাস জানিয়েছে, বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হলেও শেষে তিন প্রেসিডেন্টের কেউই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

ত্রিপক্ষীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বর্তমান বিশ্ব আর ‘বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জের সমষ্টি’ নয়, বরং একটি ‘বিশ্বগ্রাম’।

তিনি বললেন, ‘মানবজাতি একটি অভিন্ন “বিশ্বগ্রামে” বসবাস করে, যেখানে সবার ভাগ্য পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে।’

এ ‘বিশ্বগ্রামে’ বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এমন এক ধরনের বৃহৎ শক্তির সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে, যার বৈশিষ্ট্য হবে ‘শান্তিপূর্ণ সহাবস্থান, সামগ্রিক স্থিতিশীলতা ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন’। এ ধরনের সম্পর্ক সংশ্লিষ্ট দেশগুলোর পাশাপাশি গোটা বিশ্বের জন্যও উপকারী।

বিশ্বের বাকি দেশগুলোর সামনে ‘উদাহরণ তৈরি করতে’ পুতিন ও ট্রাম্পের প্রতি আহ্বান জানান শি।

সম্মেলনে দেওয়া প্রথম বক্তব্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে সংক্ষেপে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি ইঙ্গিত দেন, এ যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করা হলেও পুতিন যে যুদ্ধের অবসান চান, তা তিনি জানেন। একই সঙ্গে কিয়েভও একইভাবে যুদ্ধ শেষ করতে চায় বলে তিনি ‘আশা’ প্রকাশ করেন।

ট্রাম্প বললেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে আলোচনা করব। আজ এরই মধ্যে প্রেসিডেন্ট পুতিন ও আমি দীর্ঘ সময় ধরে কথা বলেছি। বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। মূলত এ বিষয় নিয়েই আমাদের আলোচনা ছিল।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধসহ আঞ্চলিক সংঘাত নিরসনে মস্কো, ওয়াশিংটন ও বেইজিংয়ের অভিন্ন স্বার্থ রয়েছে।

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এবং আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন তিনি।

পুতিন বললেন, ‘ইউক্রেন সংঘাতসহ আঞ্চলিক সংঘাত নিরসনে আমাদের দেশগুলোর অনেক অভিন্ন স্বার্থ রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘গতকাল চীনের প্রেসিডেন্টের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। আর আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’

পুতিন, শি ও ট্রাম্প ত্রিপক্ষীয় সম্মেলনে একটি যৌথ বিবৃতি গ্রহণ করেছেন। আগামী এক ঘণ্টার মধ্যে বিবৃতিটি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সাংবাদিকদের তিনি বললেন, ‘বিবৃতিটি গ্রহণ করা হয়েছে। এক ঘণ্টার মধ্যে এটি প্রকাশ করা হবে।’

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট, বিবিসি, তাস

ত্রিপক্ষীয় বৈঠকচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে