Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কত টাকায় বিক্রি হচ্ছে সংকটে জর্জরিত পিৎজা হাট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৫৪
শেয়ার করুন:
কত টাকায় বিক্রি হচ্ছে সংকটে জর্জরিত পিৎজা হাট

একটি আউটলেটে পিৎজা হাটের লোগো। ছবি : সংগৃহীত

বিশ্বের পিৎজা সাম্রাজ্যের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত নাম ‘পিৎজা হাট’ হাতবদল হতে চলেছে। আমেরিকার কানসাস থেকে শুরু করে বিশ্ব জুড়ে পিৎজা লাভারদের প্রথম পছন্দ পিৎজা হাটকে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারে (৩২ হাজার ৯৪০ কোটি টাকা) বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান ইয়াম! ব্র্যান্ডস।

করপোরেট বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি সাধারণ বিক্রি নয়, বরং আন্তর্জাতিক ফাস্ট-ফুড বাজারে ডমিনোস এবং ফুড ডেলিভারি অ্যাপগুলোর আগ্রাসী বিপণন কৌশলের কাছে পিৎজা হাটের ঐতিহ্যবাহী ‘ডাইন-ইন’ মডেলের এক বড় পরাজয়।

পিৎজা হাটের মূল শক্তি ছিল এর চমৎকার রেস্তোরাঁ আবহ এবং ফ্যামিলি ডাইনিং। কিন্তু কোভিড-পরবর্তী সময়ে বিশ্ব জুড়ে গ্রাহকদের রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার অভ্যাস নাটকীয়ভাবে কমে গেছে। এর বিপরীতে ডমিনোস তাদের শক্তিশালী হোম ডেলিভারি নেটওয়ার্ক এবং সস্তা ইকোনমি পিৎজা দিয়ে বাজার দখল করে নেয়।

বর্তমানের বৈশ্বিক মূল্যস্ফীতির বাজারে লিটল সিজার্স বা পাপা জনস যেভাবে অনবরত ডিসকাউন্ট অফার দিয়ে গেছে, পিৎজা হাট তাদের প্রিমিয়াম প্রাইসিং বা চড়া দামের কারণে সেই প্রতিযোগিতায় টিকতে পারেনি। আমেরিকার মতো মূল বাজারে তাদের বিক্রি তলানিতে ঠেকেছিল, যা সামগ্রিক করপোরেট আয়ে বড় ধাক্কা দেয়।

আরও পড়ুন

এক বছর পরও অপ্রতিরোধ্য ‘কে-পপ ডেমন হান্টার্স’

১৭ জুন ২০২৬

জোমাটো, সুইগি, ডোরড্যাশ বা উবার ইটস-এর মতো থার্ডপার্টি ডেলিভারি অ্যাপগুলোর কারণে এখন গ্রাহকদের সামনে শত শত স্থানীয় ও খাঁটি ইতালিয়ান পিৎজার বিকল্প রয়েছে। ফলে পিৎজা হাটের সেই ঐতিহ্যবাহী আভিজাত্য অনেকটাই ফিকে হয়ে গেছে। তা ছাড়া, ছোট ছোট আঞ্চলিক পিৎজা চেইনগুলো স্থানীয় মানুষের রুচি অনুযায়ী দ্রুত মেন্যু পরিবর্তন করে পিৎজা হাটের মূল গ্রাহকদের নিজেদের দিকে টেনে নিয়েছে।

ইয়াম! ব্র্যান্ডস এই চুক্তি থেকে পাওয়া অর্থ দিয়ে তাদের বাকি দুটি সোনা ফলানো ব্র্যান্ড কেএফসি এবং ট্যাকো বেলের ওপর শতভাগ ফোকাস করতে চায়। বিশেষ করে বিশ্বব্যাপী কেএফসির চিকেন বাকেট এবং ট্যাকো বেলের মেক্সিকান মেন্যুর চাহিদা পিৎজার তুলনায় অনেক বেশি স্থিতিশীল এবং লাভজনক। ধুঁকতে থাকা অংশটি বিক্রি করে তারা নিজেদের করপোরেট রিসোর্স বাঁচাতে চাইছে।

১৯৫৮ সালের এক ছোট শহরের স্বপ্ন আজ ২০২৬ সালে এসে এক নতুন করপোরেট রূপ ধারণ করল। প্রাইভেট ইকুইটি ফার্ম লংরেঞ্জ ক্যাপিটালের অধীনে পিৎজা হাট কি পারবে তাদের পুরনো গৌরব পুনরুদ্ধার করে ডমিনোসকে টেক্কা দিতে? নাকি এটি পিৎজা হাটের সোনালি যুগের শেষের শুরু, তা সময়ই বলে দেবে।

সূত্র: বিবিসি

পিৎজা হাটইয়াম!ফাস্ট ফুড ইন্ডাস্ট্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে