Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

৭০ পেরিয়েও কেন কাজ করে যেতে চান দক্ষিণ কোরিয়ার প্রবীণরা

আসিফ খান, দক্ষিণ কোরিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:১২
৭০ পেরিয়েও কেন কাজ করে যেতে চান দক্ষিণ কোরিয়ার প্রবীণরা

ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় বয়স বাড়লেই অবসরে যাওয়ার প্রচলিত ধারণা দ্রুত বদলে যাচ্ছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, সীমিত সামাজিক নিরাপত্তা এবং আর্থিক অনিশ্চয়তার কারণে দেশটির অনেক প্রবীণই ৭০ বছর পার হওয়ার পরও কর্মজীবন চালিয়ে যেতে চান।

সরকারি পরিসংখ্যান বলছে, ৫৫ থেকে ৭৯ বছর বয়সী অধিকাংশ মানুষ গড়ে ৭৩ বছর বয়স পর্যন্ত কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এই বাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন কাজ করে যাওয়ার সবচেয়ে বড় কারণ অর্থনৈতিক প্রয়োজন। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-ভুক্ত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় প্রবীণ দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রায় ৩৯ শতাংশ প্রবীণ দারিদ্র্যের মধ্যে বাস করছেন।

জীবনযাত্রার ব্যয়ের তুলনায় পেনশনের পরিমাণ কম হওয়ায় অনেকের পক্ষে শুধু অবসর ভাতার ওপর নির্ভর করে চলা সম্ভব হচ্ছে না। চিকিৎসা ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে অনেকেই আবার সন্তানদের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই আয় করতে চান।

তবে শুধু অর্থের প্রয়োজনেই নয়, সক্রিয় জীবনযাপনও প্রবীণদের কাজ চালিয়ে যাওয়ার আরেকটি বড় কারণ। দীর্ঘ কর্মজীবনের পর হঠাৎ অবসরে গেলে অনেকেই একাকীত্ব ও মানসিক অবসাদে ভোগেন।

তাই বয়স ৭০ পেরিয়েও পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তাকর্মী, কুরিয়ার সেবাকর্মী কিংবা বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে যুক্ত থেকে তারা নিজেদের কর্মক্ষম ও সমাজের অংশ হিসেবে রাখতে চান।

তবে কাজ করার আগ্রহ থাকলেও শ্রমবাজারে প্রবীণদের জন্য উপযুক্ত সুযোগ এখনো সীমিত। বয়সের কারণে অনেকেই যোগ্যতা অনুযায়ী কাজ পান না। ফলে কম মজুরির খণ্ডকালীন কিংবা তুলনামূলক ঝুঁকিপূর্ণ কাজেই তাদের যুক্ত হতে হয়।

এ কারণে অবসরের বয়স বাড়ানো এবং প্রবীণদের জন্য সমন্বিত কর্মসংস্থান নীতি চালুর দাবি দীর্ঘদিন ধরেই উঠছে। তবে এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংস্কার এখনো ধীরগতিতে এগোচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত বয়স্ক সমাজে পরিণত হওয়া দক্ষিণ কোরিয়ার সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো প্রবীণদের শুধু নির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে না দেখে তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানো।

উপযুক্ত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা গেলে প্রবীণদের কর্মজীবন দেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে পারে।

দক্ষিণ কোরিয়াপ্রবীণকোরিয়ান প্রবীণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে