Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নয়দিন পর ধরা পড়ল ‘সেলিব্রিটি নেকড়ে’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮
নয়দিন পর ধরা পড়ল ‘সেলিব্রিটি নেকড়ে’

চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নেকড়েটিকে। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় এখন ভার্চুয়াল স্টার একটি দুই বছর বয়সী নেকড়ে। নয়দিন আগে চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় এটি। টানা নয়দিন ব্যাপক খোঁজাখুঁজির পর একে ধরা হয়েছে নিরাপদে। এ খবর রীতিমতো উদযাপন করছে কোরিয়াবাসী। ভাইরাল নেকড়েটি পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় তারকায়।

৮ এপ্রিল দেজিয়নে ও-ওয়ার্ল্ড চিড়িয়াখানায় খাঁচা থেকে গর্ত খুঁড়ে বেরিয়ে যায় নিউকগু নামের পুরুষ নেকড়েটি। ২০১৮ সালে একই চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া একটি পুমাকে ধরার পর মেরে ফেলা হয়। এর ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে এবং চিড়িয়াখানার বাইরে বাঁচতে পারবে কি না— এরকম প্রশ্ন তুলে প্রশাসনকে উদ্ধারের জন্য চাপ দিতে থাকেন প্রাণী অধিকারকর্মীরা।

ইন্টারনেটজুড়ে বিষয়টি রূপ নেয় জাতীয় দুশ্চিন্তায়। এমন বাস্তবতায় বিবৃতি দেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংও। তিনি জনগণকে আশ্বস্ত করেন, নেকড়েটিকে জীবিত ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী।

এ সপ্তাহের শুরুতে চিড়িয়াখানার কাছের একটি পাহাড়ে নিউকগুকে দেখতে পায় কর্তৃপক্ষ। তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু উদ্ধারকর্মীদের তৈরি করা বেষ্টনী থেকে পালিয়ে যায় সে। এরপর নেকড়েটিকে  দেখতে পান একজন গাড়িচালক। তার পেছনে ছুটে গাড়ির হেডলাইটের আলোয় ভিডিও করেন তিনি। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অন্ধকার পাহাড়ি রাস্তায় ছুটে চলছে নেকড়েটি।

কর্তৃপক্ষের মতে, কয়েক ঘণ্টার দীর্ঘ তল্লাশির পর অবশেষে শুক্রবার ভোরে একটি হাইওয়ের কাছের পাহাড় থেকে খুঁজে পাওয়া যায় নিউকগুকে। ড্রোন ব্যবহার করে পরিচালিত হয় এ অভিযান। এতে অংশ নেয় পৌরসভা, চিড়িয়াখানা, পুলিশ, ইমার্জেন্সি সার্ভিস এবং পশুচিকিৎসকদের একটি দল।

পাহাড়ে ধরার পর চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয় নেকড়েটিকে। পরে একে ফিরিয়ে আনা হয় চিড়িয়াখানায়। অচেতন অবস্থায় পশুচিকিৎসকরা তার পেট থেকে বের করেন একটি মাছ ধরার বড়শি। চিকিৎসকদের মত, অন্য কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা খুঁজে পাওয়া যায়নি এবং বর্তমানে সুস্থ আছে নেকড়েটি। সামাজিকমাধ্যমে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

যেখানে দেখা যায়, একটি খাদ থেকে নিস্তেজ নেকড়েটিকে টেনে তুলে খাঁচায় রেখেছেন উদ্ধারকারীরা। চিড়িয়াখানায় চিকিৎসা ও শারীরিক পরীক্ষা চলছে তার। মুহূর্তেই আনন্দ, উদযাপন ও উপদেশের পোস্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার দেজিয়নে অবস্থিত ও-ওয়ার্ল্ড চিড়িয়াখানায় একজন পশুচিকিৎসক নিউকগুর অবস্থা পরীক্ষা করছেন।যার মধ্যে ‘স্বাগতম’ এবং ‘নেউকগু, বাড়ির বাইরে বিপদজনক’ এমন বার্তাও ছিল অনেক। এক ফেসবুক পোস্টে দেজনের মেয়র লি জাং-উ লিখেছেন, ‘নেউকগুর নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে ব্যাপক সমর্থনের জন্য দেজনের নাগরিক এবং সমগ্র জাতির প্রতি প্রকাশ করছি গভীর কৃতজ্ঞতা।’

২০২৪ সালে চিড়িয়াখানায় জন্ম নেয় নিউকগু। রাশিয়া থেকে ২০০৮ সালে একদল নেকড়ে আনা হয় সিউলে। নেকড়েটি ওই দলের তৃতীয় প্রজন্মের বংশধর। এ জাতটি ১৯৬০-এর দশকে কোরিয়া থেকে বিলুপ্ত হয় এবং আর দেখা যায়নি বন্য পরিবেশে। দেশে আবারও এ নেকড়ের জাতটি ফিরিয়ে আনতে দেড়যুগ আগে রাশিয়া থেকে আনা হয় বিশেষ প্রকল্পের আওতায়।

ও-ওয়ার্ল্ডের পরিচালক লি কোয়ান জং নিশ্চিত করেন, নিউকগু সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাকে অন্য প্রাণী থেকে আলাদা একটি জায়গায় রেখে করা হবে পরিচর্যা। একাধিক প্রাণী পালানোর ঘটনায় সমালোচিত চিড়িয়াখানাটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, চিড়িয়াখানাটি কবে আবার খুলবে সে বিষয়ে এখনো হয়নি কোনো সিদ্ধান্ত।

লি কোয়ান জং বলেছেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে এবং তারা নিউকগুর সুস্থ হয়ে ওঠাকে দিচ্ছে অগ্রাধিকার। আশা করা হচ্ছে, চিড়িয়াখানাটি পুনরায় খোলার পর নিউকগু হবে একটি বড় আকর্ষণ।

চিড়িয়াখানাদক্ষিণ কোরিয়ানেকড়েনিউকগু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু