Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

কাবুলে শিয়া অধ্যুষিত এলাকায় স্কুলের কাছে গ্রেনেড হামলা, আহত বহু শিশু

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:৪৫
কাবুলে শিয়া অধ্যুষিত এলাকায় স্কুলের কাছে গ্রেনেড হামলা, আহত বহু শিশু

সংগৃহীত ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার বিকালে একটি স্কুলের কাছে গ্রেনেড হামলায় প্রায় অর্ধশতাধিক শিশু আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এমন তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সোমবার রাতে জানান, হামলায় ‘বেশ কয়েকজন শিশু’ আহত হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট মঙ্গলবার এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

আফগান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে প্রায় ৫০ শিশু আহত হয়েছে। কাবুলের যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে, সেখানে মূলত হাজারা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ হাজারা। দেশটিতে দীর্ঘদিন ধরে তারা হামলা ও নিপীড়নের শিকার হয়ে আসছে।

আরও পড়ুন

আফগানিস্তানের বুক চিরেই হবে ইরান-তাজিকিস্তানের বাণিজ্যপথ

১৭ জুলাই ২০২৬


হাজারাদের অধিকাংশই শিয়া মুসলিম। সুন্নি সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানে অতীতে ইসলামিক স্টেটের মতো সুন্নি উগ্রপন্থী গোষ্ঠীগুলো বারবার তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে বৈষম্যেরও শিকার হয়েছে এই সম্প্রদায়।



২০২১ সালের মে মাসে, তালেবান ক্ষমতা দখলের কয়েক মাস আগে, কাবুলের একটি স্কুলে পরপর তিনটি বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছিলেন। ওই হামলায় নিহত সবাই হাজারা সম্প্রদায়ের সদস্য ছিলেন। নিহতদের বেশির ভাগই ছিল স্কুল ছুটির পর বের হওয়া কিশোরী।



সোমবারের বিস্ফোরণের ঘটনাস্থলের মতো ওই স্কুলটিও কাবুলের দাশত-ই-বারচি এলাকায় অবস্থিত ছিল। এলাকাটি আফগান রাজধানীর প্রধান হাজারা অধ্যুষিত এলাকা।



সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেনেট বলেছেন, হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে একটি স্বাধীন তদন্ত জরুরি।



তিনি লেখেন, ‘আবারও কাবুলের এই প্রধানত হাজারা অধ্যুষিত এলাকাটিকে লক্ষ্য করা হলো। নিন্দনীয়!’



আফগানিস্তানকাবুলস্কুলে বোমা হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে