Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মিয়ানমারের প্রেসিডেন্ট হয়ে রাশিয়ায় প্রথম সফরে মিন অং হ্লাইং

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮
মিয়ানমারের প্রেসিডেন্ট হয়ে রাশিয়ায় প্রথম সফরে মিন অং হ্লাইং

জান্তা প্রধান হিসেবে ৪ বার রাশিয়া সফর করেছেন হ্লাইং- রয়টার্স

মিয়ানমারের জান্তা প্রধান থেকে এপ্রিলে প্রেসিডেন্ট হয়েছেন মিন অং হ্লাইং। এর পর থেকে বৈশ্বিক সম্পর্ক বাড়াতে ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ছুটছেন দেশে দেশে। এবার সোমবার রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে রয়টার্স।

প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়া হবে মিন অং হ্লাইংয়ের সফর করা পঞ্চম দেশ। এর আগে তিনি ভারত, চীন, লাওস এবং চলতি মাসের শুরুতে থাইল্যান্ড সফর করেছেন।

সাবেক এই জেনারেলের ওপর পশ্চিমা দেশগুলোর রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। সংসদে প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোটে জয়ী হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন তিনি। সেনাবাহিনী-সমর্থিত একটি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকা নির্বাচনের পর তিনি প্রেসিডেন্ট হন। ওই নির্বাচনে ছিল না কার্যকর কোনো বিরোধী দল।

আরও পড়ুন

আসিয়ানকে সরাসরি ‘না’ মিয়ানমারের, মুক্তি পাবেন না সু চিও

১০ আগস্ট ২০২৬

জান্তা প্রধান থাকাকালে চারবার রাশিয়া সফর করেছেন হ্লাইং। ক্ষমতা দখলের পাঁচ মাস পর ২০২১ সালের জুনে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রথমবার রাশিয়া যান তিনি। ২০২২ সালে আরও দুবার দেশটি সফর করেন। সর্বশেষ ২০২৫ সালের মার্চে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এটিই প্রথম সফর।

মিয়ানমারে নিজেদের জ্বালানি কোম্পানিগুলোর জন্য ব্যবসার সুযোগ বাড়াতে আগ্রহী রাশিয়া। ২০২৫ সালে মিন অং হ্লাইংয়ের সঙ্গে পুতিনের বৈঠকের সময় মিয়ানমারে একটি ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দুই দেশ চুক্তি করে।
আরও পড়ুন

প্রথম সরকারি সফরে থাইল্যান্ড যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

০৪ আগস্ট ২০২৬

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দাওয়েই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই করে রাশিয়া ও মিয়ানমার। এর আওতায় একটি বন্দর ও তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

মিন অং হ্লাইংয়ের এবারের সফরে একটি মিয়ানমার-রাশিয়া ব্যবসায়িক ফোরামও রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তার সঙ্গে থাকবেন দাওয়েই অবস্থিত তানিনথারি অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মিয়ানমারের মহাকাশ সংস্থার প্রধান।

সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও নেপিদোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্কও জোরদার হয়েছে। রাশিয়া মিয়ানমারের হাজার হাজার সেনাকে সামরিক প্রশিক্ষণ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি দিয়েছে। একই সঙ্গে পশ্চিমা কয়েকটি দেশের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অস্ত্রও বিক্রি করেছে দেশটি।

এ ছাড়া চলতি বছরের শুরুতে রাশিয়া জানিয়েছিল, তারা মিয়ানমারের প্রথম মহাকাশচারীকে প্রশিক্ষণ দিতেও সহায়তা করবে।

মিন অং হ্লাইংমিয়ানমাররাশিয়াপুতিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে