Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এফবিআইয়ের ড্রোন নিয়ন্ত্রণের দাবি হ্যাকারদের, বিশ্বকাপে হামলার হুমকি

এএফপি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৯:৫০
এফবিআইয়ের ড্রোন নিয়ন্ত্রণের দাবি হ্যাকারদের, বিশ্বকাপে হামলার হুমকি

ছবি: রয়টার্স

স্টেডিয়ামের আকাশে উড়ছে নিরাপত্তার ড্রোন, আর সেই ড্রোনের নিয়ন্ত্রণের দাবি করে এখন আতঙ্কের বার্তা ছড়াচ্ছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা। ফুটবল বিশ্বকাপ শুরুর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থায় অনুপ্রবেশের দাবি তুলে নতুন করে সাইবার যুদ্ধের শঙ্কা তৈরি করেছে রহস্যময় হ্যাকার গোষ্ঠী ‘হানদালা’।

ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠীটি দাবি করেছে, তারা এফবিআইয়ের ড্রোন ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। এ ছাড়া তারা ফুটবল বিশ্বকাপকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে বলে শুক্রবার জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সাইট।

‘হানদালা’ একটি বিবৃতিতে বলেছে, এফবিআই ব্যবহৃত ফার্স্ট-পারসন ভিউ বা এফপিভি ড্রোনে ধারণ করা ‘প্রতিটি ছবি ও প্রতিটি সন্দেহভাজনের’ তথ্য তারা ‘মাসের পর মাস’ ধরে দেখতে পেরেছে।

হ্যাকারদের দাবি, ড্রোনগুলোয় মুখ শনাক্তকরণ ও গাড়ির নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি ছিল, যা সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যবহার করা হতো।

সাইটের উদ্ধৃত বিবৃতিতে হানদালা বলেছে, ‘বিশ্বকাপের নিরাপত্তা আরও জোরদার করুন। কিছু দলকে আমরা একেবারেই পছন্দ করি না। ভুলবেন না, এফপিভি সর্বত্র রয়েছে। কখন কোনটি গিয়ে আপনার দলের বাসের ঠিক সামনে হাজির হবে, তা আপনি জানেন না।’

অননুমোদিত উড়োজাহাজের হুমকি মোকাবিলায় বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর আশপাশে ড্রোন মোতায়েন করেছে এফবিআই।

বৃহস্পতিবার শুরু হওয়া এই টুর্নামেন্ট উপলক্ষে যুক্তরাষ্ট্রের যেসব স্টেডিয়ামে খেলা হচ্ছে এবং সংশ্লিষ্ট দর্শক সমাবেশ এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে ইরানি পক্ষের সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে এর আগেও সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

হানদালা কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যেগুলো তাদের দাবি অনুযায়ী হ্যাক হওয়া ড্রোন থেকে নেওয়া। তবে সাইট এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সাইট জানিয়েছে, কথিত হ্যাকের একটি ভিডিও আসলে ২০২৪ সালের ডিসেম্বরে একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছিল। সেটি যুক্তরাষ্ট্রের একটি পুলিশ বিভাগের টর্নেডো ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে তাদের প্রযুক্তি ব্যবহারের প্রচারণার জন্য বানানো হয়েছিল।

মার্চ মাসে হানদালা দাবি করেছিল, তারা এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে এবং ব্যক্তিগত ছবি ও অন্যান্য তথ্য অনলাইনে প্রকাশ করেছে।

গোষ্ঠীটির সদস্যদের শনাক্তে তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিশ্বকাপ ফুটবলড্রোন হ্যাকএফবিআইইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা