Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইউরোপে বিরল সূর্যগ্রহণের ভিড়

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৪০
শেয়ার করুন:
ইউরোপে  বিরল  সূর্যগ্রহণের  ভিড়

ইউরোপ, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের কিছু অংশ জুড়ে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী ১২ আগস্ট। দশকের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এটি। এ সূর্যগ্রহণ দেখতে পাবেন লাখ লাখ মানুষ। এএফপি।

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণের পথটি আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও স্পেনের বড় অংশের ওপর দিয়ে যাবে। এই অঞ্চলে থাকা পর্যবেক্ষকরা দেখতে পাবেন চাঁদ কয়েক মিনিটের জন্য পুরোপুরিভাবে সূর্যকে ঢেকে ফেলেছে।

বিজ্ঞানীরা বলছেন, এটি হবে ১৯৯৯ সালের পর প্রথম পূর্ণ সূর্যগ্রহণ, যা দেখা যাবে ইউরোপের বিস্তৃত অঞ্চলে। এ নিয়ে জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকা মানুষ এবং পর্যটকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

স্পেন ও আইসল্যান্ড থেকে এ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। স্পেনের যেসব অঞ্চলে সূর্যগ্রহণ দেখা যাবে, সেখানকার হোটেলগুলোয় এরই মধ্যে ধুম লেগে গেছে বুকিং দেওয়ার। বিপুলসংখ্যক পর্যটককে সেবা দিতে সেখানে প্রস্তুতি চলছে।

ইউরোপের একটি বড় অংশ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া ও উত্তর আমেরিকার কিছু অংশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এর মধ্যে আছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণ চলার সময় প্রত্যক্ষদর্শীদের অবশ্যই সূর্যগ্রহণ দেখার উপযোগী অনুমোদিত চশমা ব্যবহার করতে হবে। কারণ, খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে স্থায়ী ক্ষতি হতে পারে চোখের। তবে সূর্যগ্রহণের যে সময়টাতে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে, তখন খালি চোখে তা দেখা নিরাপদ বলে বিবেচনা করা হয়।

এই সূর্যগ্রহণের পর ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি বহুল প্রতীক্ষিত পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। সেটি মিসরসহ বেশ কয়েকটি আরব দেশ থেকে দেখা যাবে।

ইউরোপসূর্যগ্রহণের ভিড়আটলান্টিকআর্কটিকমহাজাগতিকবিদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা