Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

লাগেজে চার্জ হচ্ছিল ফোন, আতঙ্কে ফ্লাইটের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৭:৩৩
লাগেজে চার্জ হচ্ছিল ফোন, আতঙ্কে ফ্লাইটের জরুরি অবতরণ

বিমানটি নিরাপদে অবতরণ করলে নেমে যান যাত্রীরা

মিশর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যাওয়া ইজিজেটের একটি ফ্লাইটকে মাঝ আকাশ থেকে জরুরি ভিত্তিতে রোমে অবতরণ করতে হয়। এক যাত্রী চেকড লাগেজের ভেতরে থাকা পাওয়ার ব্যাংকে ফোন চার্জে লাগিয়ে রাখায় নেওয়া হয় এ জরুরি সিদ্ধান্ত।

নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটির গতিপথ পরিবর্তন করা হয় বলে জানিয়েছে বিমান সংস্থাটি। খবর স্কাই নিউজের

ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় হুরগাদা থেকে লুটন বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া ইজিজেটের ফ্লাইট ইজিওয়াই২৬১৮-এ। উড়োজাহাজ মাঝপথে পৌঁছালে ক্রুরা জানতে পারেন, এক যাত্রীর লাগেজের ভেতরে একটি পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দেওয়া হচ্ছে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি রোমে ঘুরিয়ে নেওয়া হয়।

লিথিয়াম ব্যাটারি ও পাওয়ার ব্যাংক কোনো ডিভাইসের সঙ্গে সংযুক্ত অবস্থায় চেকড লাগেজে বহন নিষিদ্ধ। কারণ এগুলোতে আগুন লাগলে কার্গো হোল্ডে তা শনাক্ত বা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। কেবিনে থাকলে ক্রুরা দ্রুত ধোঁয়া দেখতে পান এবং আগুন নেভাতে পারেন, কিন্তু নিচের অংশে আগুন ছড়িয়ে পড়লেও তা টের পাওয়া কঠিন।

ইজিজেটের এক মুখপাত্র বলেছেন, ‘নিরাপত্তাবিধি অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।’

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে নেমে যান। পরবর্তী যাত্রার ব্যবস্থা না হওয়া পর্যন্ত যাত্রীদের জন্য হোটেল ও খাবারের ব্যবস্থা করে ইজিজেট।

রোম থেকে লুটনের পরবর্তী ফ্লাইট বুধবার বিকেলের আগে না থাকায় অন্য এয়ারলাইনসে বুকিং করেন কিছু যাত্রী।

বিমানে থাকা যাত্রীরা জানান, বিমানটির গতিপথ পরিবর্তন হওয়ায় প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বোমা বা বড় ধরনের যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করেছিলেন। পরে চার্জিং ডিভাইসের বিষয়টি জানাজানি হলে ফিরে আসে স্বস্তি।

এক যাত্রী দ্য সানকে বললেন, ‘ভাগ্যিস কার্গোতে কোনো বোমা ছিল না। পুরো বিষয়টি বেশ ভয়াবহ ছিল, তবে সবাই নিরাপদে আছে—এটাই সবচেয়ে বড় স্বস্তি।’

ইজিজেট দেরির জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ইজিজেটবিমান কাণ্ডলাগেজে ফোন চার্জজরুরি অবতরণ
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    আলাউদ্দিন আলী স্মরণে

    আলাউদ্দিন আলী স্মরণে

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫২

    ‘ফোন  নামিয়ে  রাখুন’

    ‘ফোন নামিয়ে রাখুন’

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫৬

    এক দিনে নতুন দুই ধারাবাহিক

    এক দিনে নতুন দুই ধারাবাহিক

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

    নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৫

    তিন লাক্স সুন্দরীকে নিয়ে ‘ক্যাফে আমব্রেলা’

    তিন লাক্স সুন্দরীকে নিয়ে ‘ক্যাফে আমব্রেলা’

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৮

    advertiseadvertise