কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া

সংগৃহীত ছবি
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া একাধিকবার কিউবায় তেল সরবরাহ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কিউবায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিক্টর করোনেল্লি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, এই চর্চা অব্যাহত থাকবে।’
এর কয়েক দিন আগে কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ ঘোষণা করার পর রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কিউবার ‘সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের’ সঙ্গে ওয়াশিংটন আলোচনা শুরু করেছে। একই সঙ্গে তিনি কমিউনিস্ট-শাসিত দ্বীপটিতে তেল পাঠায়—এমন যে কোনো দেশের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানির ওপর শুল্ক আরোপের হুমকি দেন।
যুক্তরাষ্ট্র কিউবায় পৌঁছনো সব ধরনের তেল সরবরাহ বন্ধে পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে মিত্র ভেনিজুয়েলা থেকে আসা তেলও রয়েছে। এর ফলে খাদ্য ও পরিবহন খাতে মূল্যবৃদ্ধি হয়েছে এবং রাজধানী হাভানাসহ বিভিন্ন এলাকায় তীব্র জ্বালানি সংকট ও দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।















