Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টেলিভিশন

চলচ্চিত্র পরিচালনায় আসছেন ‘কাবিলা’ রূপী পলাশ

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ২২:১১
চলচ্চিত্র পরিচালনায় আসছেন ‘কাবিলা’ রূপী পলাশ

জিয়াউল হক পলাশ (ছবি: মাছরাঙা টেলিভিশন)

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ নামেই জিয়াউল হক পলাশের পরিচিতি বেশি। টানা আট বছর ধরে একটি চরিত্রের জন্য জনপ্রিয়তা ধরে রাখা অভিনেতা হাতেগোনা। তিনি তাদেরই একজন। যদিও ভাগ্যক্রমে অভিনেতা হয়েছেন এই তারকা। বরাবরই নির্মাতা হওয়ার ইচ্ছে ছিল তার। শিগগিরই চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চান তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে জিয়াউল হক পলাশ জানিয়েছেন, বড় পর্দায় বলার জন্য দুটি গল্প ইতোমধ্যে চূড়ান্ত করে রেখেছেন। তার আগে আসন্ন ঈদুল আজহার পর একটি করে ফিকশন, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণ করবেন তিনি। এরপরই চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হওয়ার পরিকল্পনা আছে তার।

রুম্মান রশীদ খান ও জিয়াউল হক পলাশ (ছবি: মাছরাঙা টেলিভিশন)

অভিনয় ও নির্মাণের পাশাপাশি সমাজসেবায় অবদান রেখে যাচ্ছেন জিয়াউল হক পলাশ। ২০২০ সালে তার গড়ে তোলা ডাকবাক্স ফাউন্ডেশন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিগগিরই চট্টগ্রামে মায়েদের জন্য একটি ব্রেস্ট ফিডিং সেন্টার চালু করতে যাচ্ছেন তিনি। এর নির্মাণকাজ প্রায় শেষের দিকে। তিনি এই প্রকল্পের নাম দিয়েছেন ‘যতন’। পডকাস্টে ‘যতন’ নিয়ে বিস্তারিত জানিয়েছেন পলাশ। এবারই প্রথম কোনও পডকাস্টে অংশ নিলেন তিনি।

শনিবার (২ মে) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

জিয়াউল হক পলাশব্যাচেলর পয়েন্টরুম্মান রশীদ খানটেলিভিশন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise