Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

মাঝ আকাশে ভেঙে গেল উড়োজাহাজের জানালা, অল্পের জন্য রক্ষা যাত্রীর

বিবিসি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৮:৪৩
মাঝ আকাশে ভেঙে গেল উড়োজাহাজের জানালা, অল্পের জন্য রক্ষা যাত্রীর

উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজের একটি জানালা খুলে যায়- রয়টার্স

গ্রিস থেকে জার্মানিগামী একটি রায়ানএয়ারের উড়োজাহাজে মাঝ আকাশে জানালার একটি অংশ খুলে যায়। এ ঘটনায় এক যাত্রী প্রায় বাইরে ছিটকে যাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েক মিনিট ধরে মাথা ও কাঁধ পর্যন্ত জানালার বাইরে ঝুলে ছিল ষাটোর্ধ্ব ওই সার্বীয় নাগরিকের। পরে অন্য যাত্রীরা তাকে টেনে ভেতরে তুলতে সক্ষম হন।

রায়ানএয়ার এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনগামী তাদের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজের একটি জানালা খুলে যাওয়ায় সেটি ফিরে আসে।

বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রীরা টার্মিনালে ফিরে যান। একজন যাত্রী চিকিৎসা সহায়তা চান এবং থেসালোনিকিতেই চিকিৎসা দেওয়া হয় তাকে।

বিমান সংস্থাটি আরও জানায়, কয়েক ঘণ্টা পর বিকল্প একটি উড়োজাহাজের মাধ্যমে যাত্রীদের মেমিঙ্গেনে পাঠানো হয়।

গ্রিস ও জার্মানির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ উড্ডয়নের কিছুক্ষণ পরই বিকট শব্দ শোনা যায়। এরপর জানালাটি ভেঙে যায় এবং কেবিনের ছাদ থেকে অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে।

কয়েকজন যাত্রীর ধারণা, ইঞ্জিন থেকে ছিটকে আসা কোনো ধ্বংসাবশেষ জানালায় আঘাত করেছিল। তবে এ বিষয়ে রায়ানএয়ার কোনো মন্তব্য করেনি।

সহযাত্রী ক্রিস্টিনা স্থানীয় একটি বেতার মাধ্যমকে বললেন, ‘আমরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারি কেবিনের চাপ কমে গেছে। সবাই চিৎকার করছিল। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল, কেউ হয়তো ভুল করে জরুরি দরজা খুলে ফেলেছে।’

তিনি বলছিলেন, ‘অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে এবং কেবিনে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। একজন যাত্রীর মাথা ও কাঁধ জানালার বাইরে চলে গিয়েছিল। সৌভাগ্যবশত তিনি সিটবেল্ট খুলে ফেলেননি।’

উড়োজাহাজটি প্রায় ১৮ বছর পুরনো এবং এটি রায়ানএয়ারের সহযোগী প্রতিষ্ঠান মাল্টা এয়ার পরিচালনা করছিল।

পরে আয়ারল্যান্ডের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। গ্রিসের বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ এবং মাল্টার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চাইলে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ইঞ্জিন বিকল হয়ে ধ্বংসাবশেষ জানালায় আঘাত করলে একজন যাত্রী আংশিকভাবে জানালার বাইরে ছিটকে যান এবং পরে তার মৃত্যু হয়।

বিমানকাণ্ডউড়োজাহাজের জানালারায়ানএয়ার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    এসআই টুটুলসহ ৪ সদস্যের নতুন ব্যান্ড ‘এবি কিং’

    এসআই টুটুলসহ ৪ সদস্যের নতুন ব্যান্ড ‘এবি কিং’

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:১৫

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    advertiseadvertise