গ্রিস থেকে জার্মানিগামী একটি রায়ানএয়ারের উড়োজাহাজে মাঝ আকাশে জানালার একটি অংশ খুলে যায়। এ ঘটনায় এক যাত্রী প্রায় বাইরে ছিটকে যাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েক মিনিট ধরে মাথা ও কাঁধ পর্যন্ত জানালার বাইরে ঝুলে ছিল ষাটোর্ধ্ব ওই সার্বীয় নাগরিকের। পরে অন্য যাত্রীরা তাকে টেনে ভেতরে তুলতে সক্ষম হন।রায়ানএয়ার এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনগামী তাদের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজের একটি জানালা খুলে যাওয়ায়...