Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ডোনাল্ড ট্রাম্প

বোয়িং থেকে ২০০ উড়োজাহাজ কিনবে চীন

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২২:৫২
বোয়িং থেকে ২০০ উড়োজাহাজ কিনবে চীন

ছবি: রয়টার্স

চীন ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফক্স নিউজ চ্যানেলের শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারের অংশে জানানো হয় এ তথ্য।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, ট্রাম্পের বেইজিং সফরের সময় বোয়িংয়ের বড় ধরনের একটি অর্ডার ঘোষণার প্রত্যাশা করছেন তিনি। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

ফক্স নিউজ ট্রাম্পকে উদ্ধৃত করে বলেছে, ‘আজ তিনি যে বিষয়গুলোতে সম্মত হয়েছেন, তার একটি হলো তিনি ২০০টি বিমান অর্ডার করবেন। বোয়িং ১৫০টি চেয়েছিল, তারা পেয়েছে ২০০টি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

আজ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে উভয় নেতার মধ্যে প্রায় দুই ঘণ্টার আলোচনার পর এক বিবৃতিতে এ কথা বলেছে হোয়াইট হাউস।

এতে বলা হয়, উভয় পক্ষ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। যার মধ্যে চীনে আমেরিকান ব্যবসার জন্য তার বাজারে প্রবেশাধিকার বাড়ানোর কথা বলেছে। আমাদের শিল্পেও চীনা বিনিয়োগ বৃদ্ধির কথা বলা হয়েছে।

হোয়াইট হাউস লিখেছে, উভয় পক্ষ এই বিষয়ে একমত হয়েছে যে জ্বালানির অবাধ প্রবাহকে ঠিক রাখার জন্য হরমুজ প্রণালিকে অবশ্যই খোলা রাখতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে বলেছে, একটি ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র ও বেইজিং।

চীনা বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’ প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছেন।

এতে বলা হয়, এই অবস্থান আগামী তিন বছর এবং তার পরেও চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য কৌশলগত দিকনির্দেশনা দেবে।

বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল একটি ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক অবস্থানে পৌঁছেছে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীন সফরডোনাল্ড ট্রাম্পবোয়িং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক