বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

মাইকেল জ্যাকসন কী করছিলেন এপস্টেইনের বিচ হাউসে?

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৫
মাইকেল জ্যাকসন কী করছিলেন এপস্টেইনের বিচ হাউসে?

সংগৃহীত ছবি

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্তের দীর্ঘদিনের গোপন নথি প্রকাশ শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। তবে নথিগুলোর বড় অংশ কালো করে দেওয়া (রেড্যাক্টেড) হওয়ায় স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

প্রকাশিত নথিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, পপ তারকা মাইকেল জ্যাকসন, রক সংগীতশিল্পী মিক জ্যাগারসহ একাধিক বিশ্বখ্যাত ব্যক্তির ছবি ও নাম উঠে এসেছে। একটি ছবিতে ক্লিনটন, মাইকেল জ্যাকসন ও ডায়ানা রসকে একসঙ্গে দেখা যায়, যা এপস্টেইনের সামাজিক যোগাযোগের পরিধি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

নথিগুলোর মধ্যে রয়েছে শত শত ছবি, যার অনেকগুলোই আংশিক বা পুরোপুরি কালো করা। একটি তালিকায় ২৫৪ জন ম্যাসাজ থেরাপিস্টের নাম সম্পূর্ণ গোপন রাখা হয়েছে, যা সম্ভাব্য ভুক্তভোগীদের পরিচয় রক্ষার কারণেই করা হয়েছে বলে জানানো হয়।

পূর্বে অপ্রকাশিত ছবিতে বিল ক্লিনটনকে হট টাবে বিশ্রাম নিতে এবং এক অজ্ঞাত নারীর সঙ্গে সাঁতার কাটতে দেখা যায়, যাকে এপস্টেইনের সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল বলে ধারণা করা হচ্ছে। আলাদা ছবিতে ম্যাক্সওয়েলকে সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুর সঙ্গেও দেখা গেছে।

হোয়াইট হাউস এই প্রকাশনাকে ঘিরে ক্লিনটনকে আক্রমণ করলেও ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, প্রকাশিত নথি প্রকৃত প্রমাণের সামান্য অংশ মাত্র। সিনেট নেতা চাক শুমার বলেন, “ব্যাপকভাবে কালো করা নথি প্রকাশ আইন ও স্বচ্ছতার চেতনার পরিপন্থী।”

একসময় এপস্টেইনের সঙ্গে সামাজিক সম্পর্ক থাকলেও ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। ডানপন্থী মহলে এপস্টেইন কাণ্ড নিয়ে বহুদিন ধরে ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে।

উল্লেখ্য, এপস্টেইনের সাবেক সহযোগী ও প্রেমিকা ঘিসলেন ম্যাক্সওয়েলই এ মামলায় একমাত্র দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এপস্টেইন ২০১৯ সালে কারাগারে মৃত্যুবরণ করেন, যা সরকারি ভাবে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়।



সূত্র : এনডিটিভি ওয়াল্ড

    শেয়ার করুন:
    Advertisement
    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৯

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১১

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২

    advertiseadvertise