ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই রবিবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ পদত্যাগ করেছেন। আগামী ২৫ অক্টোবরের আগাম পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার প্রায় সাত মাস আগেই তিনি পদ ছাড়লেন।ভুসিচের পদত্যাগের পর পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। সংবিধান অনুযায়ী, ভুসিচ তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারেন না। তাই এবার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্র...