শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর হত্যার শিকার হয় স্কুলছাত্রী রিমা আক্তার। তিনদিন পর জাজিরা থানায় মামলা করেন তার বাবা ইলিয়াস চোকদার। তাতে অভিযোগ করা হয় ধর্ষণ ও হত্যার। দুই বছর পর মামলার রায়ে মৃত্যুদণ্ড পান মামলার চার আসামি। তবে আজ হাইকোর্টে আপিলের শুনানিতে দুই আসামি পেলেন খালাস, দুইজনের সাজা কমে হলো যাবজ্জীবন কারাদণ্ড।এর কারণ- রিমার বাবা-মার জবানবন্দি, মনে করছেন আইনজীবীরা। ‘রিমা বিবাহিত ছিল না। কিছুটা অনিয়ন্ত্রিত জীবনযাপন করত মেয়েটা। এখন পর্যন্ত জা...