যেখানে কাপড়ের সঙ্গে কথা বলে সুতা, সুতার সঙ্গে আলাপ জমায় হাত। আর সেই হাতের ফোঁড়ে ফোঁড়ে ফিরে আসে চেনা গল্প। এই তো ফ্যাশন, যেখানে নতুনত্বের পাশে শিকড়ও নিজের মতো জায়গা করে নেয়। লিখেছেন রেজাউল আহমেদ
একটি সুঁইয়ের ডগায় কতটুকুইবা জায়গা! তার সঙ্গে জড়িয়ে থাকা একটুখানি সুতাও যেন সামান্য। অথচ সেই সামান্য দিয়েই কাপড়ের বুকে ফুটে উঠতে পারে একটি ফুল, উড়ে যেতে পারে পাখি, বাঁক নিতে পারে লতা, তৈরি হতে পারে নদী-নৌকা কিংবা মানুষের মুখ। ফোঁড়ের পর ফোঁড় বসতে বসতে একটি কাপড়ের জমিন কখন যে গল্পের ক...