‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’—এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক অঙ্গনে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একযুগ পূর্তি উদযাপন করেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সংগঠনটির ১২ বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উপলক্ষে মঞ্চস্থ হয়েছে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক ‘মলুয়া সুন্দরী’।তুহিন অবন্তের রচনায় এবং এজহারুল হক মিজানের নাট্যনির্দেশনায় নাটকটি পরিবেশিত হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিহাম হাসনাত নুহা, কামরুজ্জামান, নুসরাত জাহান রীতা, পলাশ, টিটু, হৃ...