‘বাংলার টেসলা’ বনাম ‘বাংলা গাড়ি’ এটা নতুন আবিষ্কার। ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা ইদানীং প্যাডেলচালিত রিকশাকে ‘বাংলা গাড়ি’ বলে ডাকেন। ঢাকার রাস্তায় এখন প্রযুক্তির জয়জয়কার! আগে প্যাডেলচালিত রিকশাই ছিল আমাদের ভরসা, এখন এসেছে ব্যাটারিচালিত রিকশা, এদের দাপটে অস্থির ঢাকাবাসীসহ সারা দেশ। আমরা অটোরিকশাকে আদর করে বলতে পারি— ‘বাংলার টেসলা’। এদের অদম্য গতি-সাহস দেখে আমরা ভিরমি খাই হরহামেশা। তবে এই টেসলার সবচেয়ে বড় সুবিধা হলো, চার্জ শেষ না হওয়া পর্যন্ত এর গতি দেখে মনে হয়, চালক অলিম্পিকে যাচ্ছেন। সামনে...