আগামীর সময়: সম্প্রতি যে ‘বিশ্বাসহীনতার যুগ’ ও বিকল্প কৌশল (Strategic Hedging) খোঁজার প্রবণতা তৈরি হয়েছে, ‘মক্কা চুক্তি’ কি তারই উদাহরণ?
শাহাব এনাম খান: গত তিন-চার বছর যদি আপনি বৈশ্বিক ভূকৌশল ও ভূরাজনীতি লক্ষ করেন, তবে দেখবেন যে বড় ধরনের একটি রূপান্তর ঘটছে। ঐতিহ্যগত বা সনাতনী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আর আগের মতো কার্যক্ষম ভূমিকা রাখতে পারছে না। যেমন— ন্যাটোর প্রাতিষ্ঠানিক দুর্বলতা স্পষ্ট, আবার জাতিসংঘের ভূমিকা অনেকাংশেই স্থবির। আমাদের অঞ্চলের বিমসটেক বা সার্ক এমন কোনো কার্যকর পর্যায়ে নেই, যা স...