দাঁতের যত্নে নিয়মিত ব্রাশ করেন, মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছেন, এমনকি হাসির সৌন্দর্য ধরে রাখতে ঘরোয়া উপায়েও দাঁত পরিষ্কার করেন। কিন্তু জানেন কি, আপনার প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাসই অজান্তে দাঁতের ক্ষতি করছে? দাঁতে শিরশির অনুভূতি, দাঁতের ওপরের সুরক্ষামূলক স্তর পাতলা হয়ে যাওয়া কিংবা দাঁতের কিনারা ভেঙে যাওয়ার মতো সমস্যা এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। আগে এসব সমস্যাকে বয়স বাড়া বা দাঁতের যত্ন না নেওয়ার ফল বলে মনে করা হতো। কিন্তু দাঁতের চিকিৎসকেরা এখন ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন।সাম্প্রতিক এক গবেষণায় দেখা...